ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ হবে আকাশপথের ভাড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৩, ১৬:২৩আপডেট : ০৪ মে ২০২৩, ১৭:৪২

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে এমন দেশি-বিদেশি সব এয়ারলাইনকে ভাড়া ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ করতে হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে, যা ১ জুলাই থেকে কার্যকর হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসিন্দা ফারহানার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশি এয়ারলাইনগুলো আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে দেশের বাইরে অবস্থিত বিক্রয়কেন্দ্রে সংশ্লিষ্ট দেশের মুদ্রা ‘হেড লাইন কারেন্সি’ হিসেবে ব্যবহার করে। এছাড়া বিভিন্ন দেশ হেড লাইন কারেন্সি হিসেবে সংশ্লিষ্ট দেশের নিজস্ব মুদ্রা ব্যবহার করে থাকে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত দেশি-বিদেশি সব এয়ারলাইন কর্তৃক বাংলাদেশ থেকে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে হেড লাইন কারেন্সি হিসেবে দেশীয় মুদ্রা অর্থাৎ বাংলাদেশি টাকা নির্ধারণ করা হলো। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

এ প্রসঙ্গে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, এটি যাত্রীদের জন্য ভালো পদক্ষেপ। ডলারের মূল্য প্রতিনিয়ত ওঠানামা করে। ডলারের দাম বেড়ে গেলে যাত্রীদের বেশি টাকা খরচ হয়। কিন্তু ভাড়া যখন টাকায় নির্ধারিত হবে তখন পেমেন্ট সংক্রান্ত জটিলতা কমে আসবে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম