এসএসসি’র প্রশ্নের ডিজিটাল জালিয়াতি, অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৩, ০০:২০আপডেট : ০৫ মে ২০২৩, ০০:২৬

এসএসসি পরীক্ষার প্রশ্ন ডিজিটাল জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হিমেল সরকার (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল ও সিম কার্ড।

গত ৩০ এপ্রিল সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানা পুলিশ এবং এনএসআইয়ের যৌথ উদ্যোগে মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত হিমেল জানায়, ফেসবুক ও টেলিগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্ন দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল। ফেসবুকে একটি গ্রুপ এবং আইডি খুলে আগের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের কাটা অংশ পোস্ট করতো। যারা প্রশ্নপত্র ও উত্তর পত্র নিতে ইচ্ছুক তাদেরকে ওই আইডিতে মেসেজ করে যোগাযোগ করতে বলা হতো। আগ্রহীদের সঙ্গে কথাবার্তায় ভিন্ন ভিন্ন বিকাশ ও নগদ নাম্বার পাঠানো হতো এবং সেই নাম্বারে টাকা পাঠাতো। 

এই চক্রটি মূলত প্রশ্ন ফাঁসের কথা বলে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো, আদৌ তারা কোনও প্রশ্ন পেতো না।

গ্রেফতারকৃত হিমেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা নজরদারি অব্যাহত রেখেছে।

/আরটি/এলকে/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম