মুক্তি রানী বর্মন হত্যার শাস্তি দাবি ৪ সংগঠনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৩, ১৮:১১আপডেট : ০৫ মে ২০২৩, ১৮:১১

নেত্রকোণার বারহাট্টায় এসএসসি পরীক্ষার্থী মুক্তি রানী বর্মনকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত মো. কাউসার মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হিন্দু ধর্মালম্বীদের চারটি সংগঠন।

শুক্রবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে পৃথকভাবে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে এই দাবি জানায় বাংলাদেশ হিন্দু পরিষদ, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ।

বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দিপঙ্কর শিকদার দীপু বলেন, ‘দেশে বিচারহীনতার সংস্কৃতি চলমান থাকায় ভুক্তভোগীরা বিচার পায় না। আইনের ফাঁক দিয়ে অপরাধীরা বের হয়ে যায়। মুক্তি রানী বর্মন নির্দোষ একটি মেয়ে ছিল। অথচ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তার হত্যাকারী কাউসারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

শাস্তির দাবিতে ৪ সংগঠনের মানববন্ধন

সংগঠনের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের ওপর সংগঠিত এই ধরনের হত্যাকাণ্ডসহ নির্যাতনের বিচার ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানিয়ে আসছি। কিন্তু তারপরও আমরা সুষ্ঠু ও ন্যায়-বিচার এবং নিরাপত্তা থেকে বঞ্চিত। সরকার যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমাদের আলাদা বসবাসের ব্যবস্থা করুক।’

এসএসসি পরীক্ষার্থী মুক্তি রানী বর্মন হত্যার দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে মানববন্ধন করে বাংলাদেশ সনাতন পার্টি। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের নেতারা বলেন, ‘সারা দেশে হিন্দু নির্যাতনের মাত্রা ব্যাপক আকার ধারণ করেছে। প্রতিদিনই দেশের কোনও না কোনও স্থানে হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। নেত্রকোণার বারহাট্টায় এসএসসি পরীক্ষার্থী মুক্তি রানী বর্মনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার ও হত্যাকারী মো. কাউসার মিয়ার ফাঁসির দাবি জানাই।’ এ সময় চার সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের