ভর্তিচ্ছুদের ফুল দিয়ে ফেরার পথে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
০৬ মে ২০২৩, ১৫:০৬আপডেট : ০৬ মে ২০২৩, ১৫:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শেষে ভর্তিচ্ছুদের ফুল দিয়ে যাওয়ার পথে ছাত্রদলের ওপর ছাত্রলীগ হামলার অভিযোগ উঠেছে। হামলায় ছয় জন ছাত্রদলকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

শনিবার (৬ মে) দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শেষে শিক্ষা চত্বরের পাশে কার্জন হলের গেটে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানান এই নেতা।

আহতরা হলেন– ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ন-সম্পাদক মুমিনুল ইসলাম জিসান, যুগ্ম সাধারণ রাজু আহমেদ, জহুরুল হক ছাত্রদলের কর্মী আব্দুল্লাহ আল সাব্বির, বঙ্গবন্ধু হলের সাংগঠনিক সম্পাদক অনিক, স্যার এ এফ রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক জারিফ, জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক ইশরাক।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় নবীনদের শুভেচ্ছা জানাতে গেলে ফুল ও কলমের বিরুদ্ধে যে সংগঠন সশস্ত্র হামলা চালায় তা আদৌ ছাত্রসংগঠন কিনা এ বিষয়ে সন্দেহ আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথেই ছাত্রলীগকে কঠোর হাতে দমন করবে।’

তবে হামলার বিষয় অস্বীকার করেছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। মাজহারুল কবির শয়ন বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা ভর্তিচ্ছুদের সেবায় নানা কার্যক্রমে জড়িত ছিল। ছাত্রদল নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটিয়েছে।’

তানভীর হাসান সৈকত বলেন, ‘ছাত্রদলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাদের মধ্যে দুটি গ্রুপ রয়েছে। তারা আলাদা আলাদা ফুল দিতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটিয়েছে। এটাই সত্য।’

/আরকে/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম