নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: সপ্তম জনেরও মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৩, ১৫:৩৮আপডেট : ১০ মে ২০২৩, ১৫:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকার হিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. ইব্রাহিমও (৩৫) মারা গেছেন। বুধবার (১০ মে) সকাল ৯টা ১৬ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় একে একে দগ্ধ সাত জনেরই মৃত্যু হলো। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.বাচ্চু মিয়া এ তথ্য জানান।

বরিশালের এয়ারপোর্ট উপজেলার বারইখালী গ্রামের মৃত মোখলেস উদ্দিন হাওলাদারের ছেলে ইব্রাহিম। বর্তমানে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর রসুলপুরে পরিবার নিয়ে থাকতেন।

ইব্রাহিমের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন।

মো.বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

মৃতের ভাই আব্দুস সালাম জানান, তার ভাই ওই কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন।

এর আগে বিস্ফোরণের ঘটনায় শুক্রবার (৫ মে) সকালে নিয়ন (২০) ও দুপুরে আলমগীর হোসেন (৩৫) নামে দুজনের মৃত্যু হয়। দগ্ধদের হাসপাতালে আনার পর শংকর (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ওই রাতেই মারা যান অগ্নিদগ্ধ মো. ইলিয়াস (৩৫)।

শনিবার (৬ মে) বিকাল সাড়ে ৫টার দিকে মারা যান জুয়েল। সর্বশেষ বুধবার মারা যান মো. ইব্রাহিম।

গত ৪ মে বিকালে উপজেলার ভুলতা গোলাকান্দাইল এলাকার আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে এ বিস্ফোরণ ঘটে। এতে সাত জন দগ্ধ হন। সাত জনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম