কৌশলে ই-সিগারেটের প্রচার করছে তামাক কোম্পানিগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৩, ২৩:৫২আপডেট : ১০ মে ২০২৩, ২৩:৫২

দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে ই-সিগারেটের মতো মরণনেশায় আসক্তকরণে তামাক কোম্পানিগুলো কৌশলে ই-সিগারেটের প্রচার-প্রচারণা শুরু করেছে।

বুধবার (১০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অণুষদের সামনে ‘যুব সমাজ ধ্বংসে, ই-সিগারেট প্রসারের পায়তারা চলছে’ শীর্ষক অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ তামাক বিরোধী জোট, বিএনটিটিপি, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, এইড ফাউন্ডেশন, ইপসা, দিশারী মহিলা কল্যাণ সমিতি, নাটাব, টিসিআরসি, ডাস, আইডিএফ, কেএইচআরডিএস এবং ডব্লিউবিবি ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক সৈয়দা শামীমা সুলতানার সভাপতিত্বে উক্ত অবস্থান কর্মসূচি সঞ্চালনা করেন ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা মিঠুন বৈদ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারী তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা সরাসরি উপস্থিত থেকে বক্তব্য দেন।

এ সময় সৈয়দা শামীমা সুলতানা বলেন, ‘সরকারের ইতিবাচক উদ্যোগের ফলে তামাক কোম্পানিগুলো ব্যবসা অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হয়েছে। এমতাবস্থায় কোম্পানিগুলো তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য ই-সিগারেট/ভেপিং-কে ধূমপান ত্যাগে সিগারেটের বিকল্প এবং কম ক্ষতিকর পণ্য হিসেবে প্রচারণা চালাচ্ছে। প্রধানমন্ত্রী যেখানে তামাক নিয়ন্ত্রণের ব্যাপারে খুবই আন্তরিক সেখানে ই-সিগারেটের মতো একটি ক্ষতিকর পণ্য আমদানির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত যে নিতান্তই কোম্পানিগুলোর কুটকৌশলের অংশ তা একদম স্পষ্ট।’

নাসির উদ্দিন শেখ বলেন, ‘বাংলাদেশে এই ক্ষতিকর সিগারেটের ব্যবহার খুবই নগন্য। কিন্তু সিগারেট কোম্পানিগুলো ধূমপান ত্যাগের কথা বলে, কিছু ব্যক্তির সহযোগিতায় এ দ্রব্য সেবনে তরুণদের পাশাপাশি অধূমপায়ীদেরকেও উৎসাহী করছে। বিশ্বের ৪০ টিরও অধিক দেশ এই পণ্য নিষিদ্ধ করেছে, তাহলে বাংলাদেশে কেন নয়!’

অবস্থান কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, দেশের নতুন কোনও সিগারেট কোম্পানিকে অনুমোদন না দেওয়া এবং সিগারেট ও তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার কমিয়ে আনার জন্য নির্দেশনা দিয়েছেন। আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের কর্তব্য। এই পণ্যের ব্যবহারকারীর সংখ্যা যেহেতু বর্তমানে খুবই কম তাই এখনই এই ক্ষতিকর পণ্য নিষিদ্ধ করে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে সহায়তার জোর দাবি জানান তারা।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি: প্রধানমন্ত্রী
তরুণদের রক্ষায় তামাক পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রজ্ঞার
তামাকপণ্যে কর বাড়াতে ২৬ সাংসদের ডিও লেটার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের