বাংলাদেশে ফ্লাইট চালু করছে ইজিপ্ট এয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৩, ০৩:২৩আপডেট : ১৪ মে ২০২৩, ০৩:২৩

বাংলাদেশে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইজিপ্ট এয়ার। সপ্তাহে দুদিন ঢাকা-কায়রো-ঢাকা গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে  এয়ারলাইনটি।  ঢাকা থেকে কায়রো হয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং আমেরিকারসহ ৬৪টি শহরে যেতে পারবেন বাংলাদেশিরা।

শনিবার (১৩ মে) রাতে ঢাকায় এক অনুষ্ঠান এসব তথ্য জানায় এয়ারলাইনটি।

জানা গেছে,  ঢাকা থেকে কায়রো যেতে সময় লাগবে সাত ঘণ্টা। ইজিপ্ট এয়ারের বহরে রয়েছে ২৪টি এয়ারবাস এবং ৪১টি বোয়িং উড়োজাহাজ। এয়ারলাইনটি ইজিপ্টের ১৩টি শহরে  এবং আন্তর্জাতিক ৬৫টি শহরে ফ্লাইট পরিচালনা করছে। ১৩টি দেশে কার্গো ফ্লাইট পরিচালনা করছে। 

বাংলাদেশে ইজিপ্ট এয়ারের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) আলো ঢাকা এভিয়েশন। প্রতিষ্ঠানটির  প্রতিষ্ঠাতা  ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলী সামী বলেন, সপ্তাহে ২টি পরিচালিত হবে  ঢাকা ও কায়রোর রুটে। মিশরে বাংলাদেশিরা ব্যবসা, কাজ ও শিক্ষার জন্য ভ্রমণ করেন। তারা এখন সরাসরি বাংলাদেশ আসতে পারবেন। এছাড়া মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং আমেরিকা থেকেও ঢাকায় আসার সুযোগ বৃদ্ধি হবে।

অনুষ্ঠানে ইজিপ্ট এয়ারের পরিচালক ( হলিডে) রোলা হেশাম বলেন, ভ্রমণের জন্য মিশর জনপ্রিয় গন্তব্য। আর ইজিপ্ট এয়ার মিশরের ভ্রমণের নানা রকম অফার দিচ্ছে। ইউরোপ,  আমেরিকায় যাওয়া বা আসার ক্ষেত্রে যে কেউ মিশরে ভ্রমণ করতে পারবেন কম খরচে।

ইজিপ্ট  এয়ারের চেয়ারম্যান  ইহাব ই তাহতাভী বলেন,  মিসরের রাষ্ট্রীয় এয়ারলাইনস  ইজিপ্ট এয়ারের মাধ্যমে মিসরীয় আতিথেয়তা উপভোগ করতেন পারবেন বাংলাদেশিরা।  বাংলাদেশে ভ্রমণের জন্যও আমরা মিশরের পর্যটকদের আকৃষ্ট করতে চেষ্টা করবো। বর্তমানে বাংলাদেশ থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হলেও ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও আমাদের আছে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বাংলাদেশে এভিয়েশন হাব হতে যে উদ্যোগ নিচ্ছে তার প্রতিফলন ঘটছে।  ইজিপ্ট  এয়ার ফ্লাইট শুরু করছে। আরও নতুন নতুন এয়ারলাইন ফ্লাইট চালাতে আগ্রহ দেখাচ্ছে। ফ্লাইট শুরু ফলে মিসরের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে ।

জানা গেছে, ১৯৩২ সালের মে মাসে  ইজিপ্ট এয়ার  প্রতিষ্ঠিত হয়। যদিও  ১৯৩৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়  মিশরীয় সরকার এয়ারলাইনটি নিয়ন্ত্রণে নেয় এবং নাম পরিবর্তন করে মিসর এয়ারলাইন্স রাখে। ১৯৬০ সালে মিশর এয়ার ও সিরিয়ান  এয়ারলাইন্স একীভূত হয়, তখন নাম করা হয় ইউনাইটেড আরব এয়ারলাইন। ১৯৭১ সালে সিরিয়ান এয়ারলাইন বিভক্ত হয়ে গেলে ইজিপ্ট এয়ার নামে ফ্লাইট পরিচালনা শুরু হয়।

/সিএ/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম