রাজধানীতে ‘অভিমানে’ কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ মে ২০২৩, ১৩:৩১আপডেট : ১৫ মে ২০২৩, ১৩:৩১

রাজধানীর সবুজবাগে বাবা-মায়ের সঙ্গে ‘অভিমান করে’ এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পুলিশ। দ্রুব সরকার (১৯) নামে ওই তরুণ সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। 

রবিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সবুজার আলী।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, ধ্রুব বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস দিয়েছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ওই হাসপাতালের জরুরি বিভাগ থেকে রবিবার (১৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে । 

তিনি বলেন, ধ্রুবের বাবা জয় গোপাল সরকার দীর্ঘ দিন যাবৎ অসুস্থ, চার মাস ধরে হাসপাতালে থাকার পর এখন তাকে বাসায় আনা হয়েছে। তিনি লাউড স্পিকার (মাইক) ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। মৃতের ছোট ভাইও নবম শ্রেণিতে পড়াশোনা করে। তাদের আর্থিক অবস্থা খুবই মন্দ, চলতে কষ্ট হয়। বর্তমানে আত্মীয়-স্বজনদের সহযোগিতায় সংসার চলছে। তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সংসারের হাল ধরতে ধ্রুবকে বিদেশে পাঠানো হবে। কিন্তু তিনি যেতে রাজি ছিলেন না। এসব নিয়েই হয়তো অভিমান করে এমনটি ঘটিয়ে থাকতে পারে। এ ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা আমার জানা নেই। 

দ্রুবদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উত্তর কায়েতপাড়া গ্রামে। বর্তমানে সবুজবাগ পূর্ব রাজারবাগ ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। 

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম