চিত্রনায়ক ফারুক সিনেমায় দেশপ্রেমের পথ দেখিয়েছেন: তথ্যসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৩, ১৮:৫৮আপডেট : ১৬ মে ২০২৩, ১৮:৫৮

‘বরেণ্য চিত্রনায়ক ফারুক দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন, সংসদ সদস্য হিসেবে দেশ গড়ায় ভূমিকা রেখেছেন এবং চলচ্চিত্রের মাধ্যমে সততা, দেশপ্রেম ও ন্যায়ের পথ দেখিয়েছেন’—সদ্যপ্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের কফিনে শ্রদ্ধা নিবেদনকালে এসব কথা বলেছেন তথ্য ও সম্প্রচার সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

মঙ্গলবার (১৬ মে) ফারুকের মরদেহ তার দীর্ঘ ৫০ বছরের কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে আনা হলে সরকারি সফরে বিদেশে অবস্থানরত মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং মন্ত্রণালয়ের সবার পক্ষে তথ্যসচিব কফিনে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে তিনি জানাজায় অংশ নেন।

তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় হুমায়ুন কবীর খোন্দকার আরও বলেন, ‘প্রয়াত এ তারকা দীর্ঘ পাঁচ দশকের চলচ্চিত্র জীবনে অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিবেশক হিসেবেও সিনেমা অঙ্গনে অবদান রেখেছেন। তার কর্ম তাকে স্মরণীয় করে রেখেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র, সোশ্যাল ও নিউমিডিয়া উইংয়ের অতিরিক্ত সচিব ড. জাহাঙ্গীর আলম, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, সম্মিলিত চলচ্চিত্র পরিবারের নেতারা এবং সদস্য পরিচালক, প্রযোজক, পরিবেশক, শিল্পী, কলাকুশলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি এবং সিনেমা ও তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তারা ফারুকের অন্তিম যাত্রায় শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

দেশবরেণ্য চিত্রতারকা ফারুক দীর্ঘ ক্যানসারের চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ মে) সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুর শোক চলচ্চিত্র অঙ্গন পেরিয়ে সাধারণ মানুষকে ছুঁয়েছে।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
প্রয়াণ দিবসে স্মরণডানপিটে দুলু থেকে কিংবদন্তি ফারুক
মন্দা কেটেছে চলচ্চিত্রের, লক্ষ্য এখন বিশ্বাঙ্গন: তথ্যমন্ত্রী
নায়ক ফারুককে শোক জানালো সংসদ
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু