বাংলাদেশ এত সুন্দর হয়েছে, আজকের শিক্ষার্থীরাই এর নিরাপত্তা দেবে: নৌপ্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ মে ২০২৩, ১৬:৪৩আপডেট : ১৯ মে ২০২৩, ১৭:৩৩

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা একটি শিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। শিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে না পারলে এত সুন্দর বাংলাদেশ হয়েছে, সেটিকে কে ধরে রাখবে? এই যে ডিজিটাল বাংলাদেশের নিরাপত্তা কে দিবে? আজকের শিক্ষার্থী যারা তারাই সুন্দর ও ডিজিটাল বাংলাদেশের নিরাপত্তা দেবে।’

শুক্রবার (১৯ মে) দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার ও মুক্তিযুদ্ধ কর্ণারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই, জনশুমারি প্রকল্পের আওতায় নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে অ্যান্ড্রয়েড ট্যাব, উপজেলা পর্যায়ে নারীদের জন্য আয়বর্ধক (আইডিএ) প্রকল্পের প্রশিক্ষণার্থীর মাঝে চেক এবং সবজি চাষিদের মাঝে ভ্যান বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের শিক্ষার্থীরা নতুন প্রযুক্তির কম্পিউটার ও ট‍্যাব পাচ্ছে। ২০০৮ সালের আগে এগুলো চিন্তা করা যায়নি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ২০০৮ সালে দিন বদলের স্বপ্নের কথা বলেছিলেন; ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন। তখন অনেকেই বলেছিল, ডিজিটাল বাংলাদেশ হবে না; ডিজিটাল বাংলাদেশ এর আদলে টালমাটাল হয়ে যাবে। বাংলাদেশ টালমাটাল হয়নি; ডিজিটাল বাংলাদেশ হয়েছে।’

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর এবং সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

অনুষ্ঠানে জনশুমারি প্রকল্পের আওতায় নবম ও দশম শ্রেণির ২৭০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে অ্যান্ড্রয়েড ট্যাব, মহিলাদের জন্য আয়বর্ধক (আইডিএ) প্রকল্পের ৫০ জন প্রশিক্ষনার্থীর মাঝে চেক ও সনদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার ও মুক্তিযুদ্ধ কর্ণারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই এবং ২০ জন সবজি চাষির মাঝে ভ্যান বিতরন করা হয়।

প্রতিমন্ত্রী পরে বিরলের ৭ নং বিজোড়া ইউনিয়নে জুগিহারী জামে মসজিদের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী সেজে হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী
সাত দিনে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার 
স্পিডবোটের যাত্রীভাড়া কত নির্ধারণ করা হলো
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম