ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তার নাম এস এম মহাসিন উল মুলক (৬৮)। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দি ছিলেন তিনি। শনিবার (২০ মে) ভোর ৫টায় তিনি মারা যান। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
মহাসিন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আছারিপুর গ্রামের মৃত বরকত উল্লাহ সরদারের ছেলে।
বাচ্চু মিয়া বলেন, ‘শনিবার ভোরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে মহাসিনকে হাসপাতালে আনেন কয়েকজন কারারক্ষী। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুবাস কুমার ঘোষ জানান, ‘মৃত বন্দি যুদ্ধাপরাধী ছিলেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।









