রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া এলাকার জামান টাওয়ার নামে একটি বহুতল ভবনের সিকিউরিটি গার্ডের রুম থেকে জুলেখা (৩৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ মে) দিবাগত ভোর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহাআলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই নারীর বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি বাসা-বাড়িতে কাজ করতেন। গত দুদিন আগে কাজের জন্য তেজকুনিপাড়ায় এক সিকিউরিটি গার্ডের বাসায় এসেছিলেন।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য আজ রবিবার সকালে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।









