সুপ্রিম কোর্ট জাদুঘরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৩, ২০:০৬আপডেট : ২৩ মে ২০২৩, ২০:০৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন অবদান তুলে ধরতে সুপ্রিম কোর্ট জাদুঘরে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাদুঘরে প্রধান বিচারপতি কর্নারটির উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা, সুপ্রিম কোর্ট মিউজিয়াম কমিটির সদস্য, হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অবদান রেখেছেন, সংগ্রাম করে গেছেন তা মানুষের স্মৃতিপটে তুলে ধরার জন্য সুপ্রিম কোর্ট এই উদ্যোগ নিয়েছে। প্রযুক্তির ছোঁয়ায় সুন্দরভাবে কর্নারটি ফুটিয়ে তোলা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, প্রতিদিন সুপ্রিম কোর্টে আগত বিচারপ্রার্থী, আইন শিক্ষার্থী, গবেষক, দেশি-বিদেশি অতিথি এই কর্নার পরিদর্শন করে বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাঙ্গালি জাতির অর্জন ও বঙ্গবন্ধু সম্পর্কে সহজে জানতে পারবেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট জাদুঘরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বাংলাদেশের প্রাক্তন সব প্রধান বিচারপতিদের প্রতিকৃতি, আগরতলা ষড়যন্ত্র মামলার নথি, ভাওয়াল সন্ন্যাসী মামলার নথি, কলকাতা হাইকোর্টে ব্যবহৃত আসবাবপত্রসহ উপহার সামগ্রী সংরক্ষিত রয়েছে এই জাদুঘরে।

/বিআই/এমএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
আদালতে চিত্রনায়ক রিয়াজ, পেলেন না জামিন 
পুলিশি নিরাপত্তা নিয়ে আবাসন প্রকল্পের নামে প্রতারণা, হাইকোর্টে মামলা খারিজ
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক