বিশ্বে ধর্মীয় শান্তি ও সম্প্রীতিতে এগিয়ে আছে বাংলাদেশ: পার্বত্য মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৩, ২২:৪২আপডেট : ২৬ মে ২০২৩, ২২:৪২

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার অটুট আছে এবং আজীবন থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুষ্ঠু ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশের সকল মানুষ সুন্দরভাবে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারছেন। প্রত্যেক ধর্মের উন্নয়নে সরকার সমভাবে গুরুত্ব দিয়ে আসছে। এ কারণেই বিশ্বে ধর্মীয় শান্তি ও সম্প্রীতিতে এগিয়ে আছে বাংলাদেশ।

শুক্রবার (২৬ মে) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে বান্দরবান শহরের শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রম ভবনের উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমন মন্তব্য করেন।

তিনি বলেন, পার্বত্য জেলাগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার রাস্তাঘাট, সেতু, কালভার্ট, ড্রেন, সুয়ারেজ দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি সকল ধর্মাবলম্বীদের জন্য মসজিদ, মন্দির, গির্জা, বিহারসহ ধর্মীয় উপাসানালয় নির্মাণ করে ধর্মীয় শান্তি ও সম্প্রীতি বজায় অব্যাহত রেখেছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য যা বলেন, তা সম্পূর্ণ বাস্তবায়ন করেন। দেশের মানুষ তাই নির্বিঘ্নে নিশ্চিন্তে স্ব-স্ব-ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছেন। তিনি আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কাজে অংশ নেওয়ারও আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন শ্রী শ্রী রামঠাকুর সেবক সংঘের সভাপতি অরুণ কান্তি দাশ।

এর আগে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে বান্দরবান শহরের বাস স্টেশন সংলগ্ন বায়তুল শরফ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মিরা, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, বান্দরবান পৌরসভার মেয়র সৌরভ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসির আরাফাত, শ্রী শ্রী রামঠাকুর সেবক সংঘের সভাপতি অরুণ কান্তি দাশ ও সাধারণ সম্পাদক তাপস কান্তি দাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অসহায় শতাধিক নারী ভক্তকে শাড়ি উপহার দেয় মন্দির কর্তৃপক্ষ।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম