আফতাবনগরে গরুর হাট বসানোর ইজারা স্থগিতের মেয়াদ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৩, ১৪:৫৩আপডেট : ২৮ মে ২০২৩, ১৪:৫৩

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিতের মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে রবিবার (২৮ মে) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

এর আগে গত ১৫ মে কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীর আফতাবনগরে গরুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। পরিবেশ সংরক্ষণের দাবিতে জনস্বার্থে রিটটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটির প্রধান ভূমি অফিসার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইস্টার্ন হাউজিং ও ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত এক সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে ইজারা বাতিলের বিষয়ে রুল জারি করেন আদালত। গত ২২ মে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এরই ধারাবাহিকতায় রিটকারীর আবেদনের পর স্থগিতাদের মেয়াদ আরও দুই মাস বাড়ালেন হাইকোর্ট।

প্রসঙ্গত, গত ২ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) পক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সাক্ষর করা সম্পত্তি বিভাগ ইজারা/বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র ঘোষণা করা হয়। দরপত্রে ঈদুল আযহার দিনসহ পাঁচ দিন গরুর হাটের কথা উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে রাজধানীর বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশ ইস্টার্ন হাউজিং আফতাব নগরিস্থিত ব্লক-বি থেকে এইচ পর্যন্ত খালী জায়গায়সহ উত্তর সিটি করপোরেশনের সাত স্থানে কোরবানির গরু বিক্রির জন্যে বাজারের ইজারা আহ্বান করা হয়। 

/বিআই/এফএস/  
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম