মিথ্যা অভিযোগে হয়রানি করা হচ্ছে দাবি সাবেক দুই কাউন্সিলরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৩, ২০:৩৬আপডেট : ২৮ মে ২০২৩, ২০:৪৭

মিথ্যা মামলা, হয়রানির থে‌কে প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ন্যায়বিচার প্রত্যাশা করে‌ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ও তারেকুজ্জামান রাজীব। রবিবার (২৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ স‌ম্মেল‌নে তারা এ দাবি জানান।

২০১৯ সালের অক্টোবরে ক্যাসিনো বিরোধী অভিযানের সময় ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকা ও অবৈধ অস্ত্র রাখাসহ নানা অভিযোগে এই দুই কাউন্সিলরকে গ্রেফতার করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দীর্ঘদিন জেল খাটার পর তারা জামিনে মুক্তি পান।

রবিবার (২৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান মিজান বলেন, গ্রেফতারের আগে আমার বিরুদ্ধে কোনও মামলা ছিল না। বর্তমানে জামিনে মুক্ত থাকলেও নিরাপত্তাহীনতায় আছেন বলে দাবি করেন তিনি। সাবেক এই কাউন্সিলর দাবি করেন, ক্যাসিনোবিরোধী অভিযানের সময় তাকে যেসব অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, সেসব ক্যাসিনোকাণ্ডের সঙ্গে তার কোনও সংশ্লিষ্টতা নেই। গ্রেফতারের সময় তার বাসা থেকে জব্দ করা দলিলপত্র, টাকা ও স্বর্ণালংকার এখনও ফেরত পাননি বলে জানান তিনি।

অপর কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবও একই দাবি করে বলেন, খুব অল্প বয়সে সাফল্যের দিকে এগিয়ে যাওয়া দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে ২০১৯ সালের অক্টোবরে তাকে গ্রেফতার করায়। ক্যাসিনোকাণ্ডের সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, বিনা অপরাধে তিন বছরের বেশি সময় জেলে থাকতে হয়েছে। জীবন থেকে তিনটি বছর কেড়ে নেওয়া হয়েছে। তারা দুই জনই মিথ্যা মামলা ও হয়রানি থেকে তাদের বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।

/এএজে/জেইউ/এফএস/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম