‘পাঠ্যপুস্তকে মানবাধিকার বিষয়টি বিস্তারিত অন্তর্ভুক্ত করা প্রয়োজন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৩, ২০:০০আপডেট : ২৯ মে ২০২৩, ২০:১০

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। শিশুদের জন্য তাদের উপযোগী করে মানবাধিকারের বিষয়গুলো পাঠ্যপুস্তকে আরও বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এতে তাদের মধ্যে মানবিক গুণাবলি তৈরি হবে।

সোমবার (২৯ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জার্মান সংস্থা নেটজ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘পাঠ্যপুস্তকে মানবাধিকার বিষয়টি আরও বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করা হলে সমাজে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন- হিজড়া, প্রতিবন্ধীসহ অন্যান্যদের সম্পর্কে অনেক বেশি জানাতে হবে। বলতে হবে আমরা সবাই মানুষ। সবার সমান অধিকার আছে।’

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে ইনফরমেশন সুপার হাইওয়েতে সব কিছু উন্মুক্ত। জ্ঞানের বিস্তৃতির কোনও সীমা নেই। আমাদের শিশুদের বোঝাতে হবে এই ইনফরমেশন সুপার হাইওয়েতে কোনটি ভালো আর কোনটি খারাপ। এতে সে খারাপ কিছু গ্রহণ করা থেকে বিরত থাকবে। তাদের মুক্তিযুদ্ধ, সংবিধান সম্পর্কে জানাতে হবে।’

সেমিনারে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তকে মানবাধিকার সচেতনতার বিষয়টি কীভাবে আছে তা নিয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সোহরাব উদ্দিন মণ্ডল এবং আফসানা বিনতে আমিন। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক এ এন রাশেদা, অধ্যাপক ড সন্তোষ কুমার ঢালী, শিল্পী রানী সাহা, তপন কুমার দাস।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম