রায়হান হত্যা: সেই এএসপিকে লঘুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৩, ২২:৫৪আপডেট : ৩০ মে ২০২৩, ২২:৫৫

হবিগঞ্জ জেলার মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তীকে লঘুদণ্ড ‘তিরস্কার’ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ মে) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ শাস্তির কথা বলা হয়।

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ নামে এক তরুণের মৃত্যুর ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার আইনানুগ উদ্যোগ না নেওয়ায় সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তীকে এ লঘুদণ্ড দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, হবিগঞ্জের মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী (বিপি-৬৬৯০১২২২৫৩) সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় ২০২০ সালের ১১ অক্টোবর জনৈক রায়হান আহমেদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ অন্যান্য পুলিশ সদস্যরা শারীরিকভাবে নির্যাতন করলে তিনি মৃত্যুবরণ করেন। আপনার যথাযথ তদারকির অভাবে ভুল ধারায় এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা হয়।

‘আপনি অনুসন্ধান কমিটির সদস্য হিসেবে অনুসন্ধানকালে পুলিশ সদস্য দ্বারা শারীরিক নির্যাতনের কারণে রায়হান আহমেদের মৃত্যু ঘটে।  যা ফৌজদারি অপরাধ হওয়া সত্ত্বেও এসআই (নিরস্ত্র) আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতারে আইনানুগ উদ্যোগ গ্রহণ না করে শুধু বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে প্রতিবেদন দাখিল করাসহ উপরোক্ত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী জারি করা হয়।’

‘এ ঘটনায় তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমানের তদন্ত প্রতিবেদন অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(ক) বিধি মোতাবেক ‘অদক্ষতা’র প্রমাণিত অভিযোগে একই বিধিমালার বিধি ৪ এর উপ-বিধি ২(ক) মোতাবেক ‘তিরস্কার’ লঘুদণ্ড প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

/জেইউ/এমএস/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম