ইসলাম ও আলেমদের জন্য বঙ্গবন্ধুকন্যা যা করেছেন কেউ তা করেনি, ধোঁকা দিয়েছে : তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৩, ০১:৫৫আপডেট : ৩১ মে ২০২৩, ০১:৫৭

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইসলাম ও আলেম সমাজের কল্যাণে যা করেছেন অন্য কোনও সরকার তা করেনি, ধোঁকা দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খানের বাসভবনে তার সভাপতিত্বে আয়োজিত ‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আলেম ওলামাদের ভূমিকা’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রী আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোটের আবেদন জানান।

তিনি বলেন, ‘কওমি মাদ্রাসার স্বীকৃতিদান, জেলা-উপজেলায় মনোরম মসজিদ, শিক্ষকসহ মক্তব, আলেমদের সম্মান প্রতিষ্ঠা ও কল্যাণে যে সরকার আন্তরিকভাবে কাজ করেছে, তাকেই আগামীতে ভোট দিয়ে নির্বাচিত করার আবেদন জানাই।’

হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে মদ-জুয়ার অপসংস্কৃতি চালু করেছিলেন। আমার নিজ শহর চট্টগ্রামে বিভিন্ন প্রিন্সেসদের নাচের আসর বসতো। শহরময় তার প্রচারণা চলতো। সত্যিকারের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো থেকে আমাদের রক্ষা করেছেন।’

তিনি বলেন, ‘জিয়া, এরশাদ, খালেদা জিয়া সবাই কওমি মাদ্রাসার স্বীকৃতির আশ্বাসের নামে মুলা ঝুলিয়েছেন। একমাত্র বঙ্গবন্ধুকন্যাই তা বাস্তবায়ন করেছেন।’

সভায় বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব আল্লামা রুহুল আমিন ও সাবেক এমপি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম তাদের বক্তব্যে আধুনিক সমৃদ্ধ দেশ গড়তে ওলামাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

/এস আই/ /এসপি/
সম্পর্কিত
শেখ হাসিনা শুধু নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী 
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর
মন্ত্রিত্ব থেকে পদত্যাগ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন
সর্বশেষ খবর
প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি
প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি
দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম
দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম
শাহজালালের আমদানি কার্গোতে স্ক্যানার নেই ১০ মাস
শাহজালালের আমদানি কার্গোতে স্ক্যানার নেই ১০ মাস
নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক
নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ