দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এখনও দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। তবে এটিকে একটি শক্তিশালী ভিত্তি দিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সমৃদ্ধ করতে হবে। আমরা এখনও সেই আন্দোলন চালিয়ে আসছি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, অতীতে বিভিন্ন সময় দেখেছি সংখ্যার দিক থেকে ও জাতিগত দিক থেকে কম, তাদের ওপর নানা নির্যাতন ও নিপীড়ন হয়েছে। তখন রাষ্ট্র বা সরকার চুপ ছিল। কোনও ধরনের ব্যবস্থা নেয়নি। কখনও কখনও পরোক্ষভাবে সেগুলোর সমর্থন জানিয়েছে। এতে করে বিচারহীনতার একটা সংস্কৃতি গড়ে উঠেছিল। সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থান পর আমরা বারবার বলে এসেছি বিচারব্যবস্থা শক্তিশালী করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করলে আমরা মনে করি দেশের বিচারব্যবস্থা শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে। এর মাধ্যমে দেশের সব সম্প্রদায়ের মানুষের ন্যায় বিচার পাওয়ার একটা জায়গা থাকবে। সরকার ও বিরোধীদলসহ সব রাজনৈতিক শক্তিরই এ বিষয়টি লক্ষ্য রাখতে হবে। বিচারহীনতার সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের সঙ্গে আমাদের একটি আত্মার বন্ধন আছে। তাদের উৎসবগুলো হাজার বছরের ঐতিহ্যের এবং এই ব-দ্বীপের বহু সংস্কৃতি ও বহু ধর্মের মানুষের আদান-প্রদান মিথস্ক্রীয়া যোগাযোগের মাধ্যমে গড়ে উঠেছে। এমন মেলবন্ধন ধরে রাখতে হবে। নাহিদ বাংলাদেশের মানুষ ও এনসিপিকে আশীর্বাদে রাখতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।

/এমকে/আরকে/
সম্পর্কিত
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
‘এসআরবি’ হবে নতুন মোড়কে ‘র‌্যাব’: নাহিদ ইসলাম
আসিফ মাহমুদের দায়িত্বকালের নিয়োগ-পদোন্নতি-বদলির সব নথি চেয়েছে দুদক
সর্বশেষ খবর
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
অবশেষে ভারতে ফিরলো বেনাপোলে মারা যাওয়া গৌতমের মরদেহ
অবশেষে ভারতে ফিরলো বেনাপোলে মারা যাওয়া গৌতমের মরদেহ
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা