ভবনের র‍্যাম্প দখল

চার তলা পার্কিং পরিত্যক্ত, গাড়ি থাকে রাস্তায়

আবির হাকিম
০২ জুন ২০২৩, ১৪:১০আপডেট : ০২ জুন ২০২৩, ১৪:১৩

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেট ঘেঁষেই গড়ে উঠেছে আজিজ কোঅপারেটিভ সোসাইটি। ভবনটিতে বিভিন্ন আয়তনের ১৬০টি ফ্ল্যাট রয়েছে। সোসাইটির বাসিন্দাদের ব্যক্তিগত গাড়ি রাখার জন্য পার্কিং রয়েছে চার তলা পর্যন্ত। কিন্তু পার্কিংয়ের র‍্যাম্প (গাড়ি ওঠানামার ঢালু পথ) দখল করে শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন রেস্টুরেন্ট নির্মাণ করায় পার্কিংটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

পার্কিং থাকলেও ব্যবহার করতে না পারায় সোসাইটির বাসিন্দারা আশপাশের রাস্তাতেই গাড়ি রাখেন। এতে করে পার্শ্ববর্তী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) মাঝের সড়কসহ চারপাশের রাস্তা ব্যবহার করতে ভোগান্তিতে পড়েন হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা মানুষেরা।

এদিকে দখল হওয়া র‍্যাম্প উদ্ধারে আজিজ কোঅপারেটিভ সোসাইটির বাসিন্দারা স্থানীয় কাউন্সিলরসহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দিয়েও কোনও প্রতিকার পাচ্ছেন না। এমনকি অভিযোগ দেওয়ার কারণেও দখলদারদের হুমকি-ধমকি হজম করতে হচ্ছে তাদের।

সরেজমিনে দেখা যায়, আজিজ কোঅপারেটিভ সোসাইটির পার্কিংয়ের র‍্যাম্পে রসনা বিলাস নামে একটি রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে। জুয়েল হোসেন নামে এক ব্যক্তি মাসিক এক লাখ বিশ হাজার টাকা ভাড়া চুক্তিতে ২০০৯ সাল থেকে রেস্টুরেন্টটি পরিচালনা করেন। রেস্টুরেন্টটির কারণে মানুষের ভোগান্তি হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি ভাড়া দিয়ে দোকান করি। যারা ভাড়া দিয়েছেন বিষয়টি তারা বুঝবেন। কার কাছ থেকে ভাড়া নিয়েছেন জানতে চাইলে জুয়েল বলেন, আমি নাম বলতে পারবো না। এখানকার সবাই তার নাম জানে।

স্থানীয় কাউন্সিলরের কাছে লিখিত অভিযোগে সোসাইটির বাসিন্দারা বলছেন, এ সোসাইটিতে ফ্ল্যাট কেনার সময় পার্কিংয়ের জায়গাও তাদের কিনতে হয়েছে। কিন্তু ভবনের নকশা অনুযায়ী নির্ধারিত র‍্যাম্প ২০০৯ সাল থেকে আওয়ামী লীগের শাহবাগ থানার সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন অবৈধভাবে দখল করে একটি হোটেল স্থাপন করেছেন। এ কারণে সোসাইটিতে বসবাসকারীরা তাদের ব্যক্তিগত গাড়ির বৈধ পার্কিং ব্যবহার করতে না পেরে যত্রতত্র গাড়ি রাখতে বাধ্য হচ্ছেন।

আজিজ কোঅপারেটিভ সোসাইটির বাসিন্দা এবং সাবেক সচিব এ. কে. মোহাম্মদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা অনেক জায়গাতে অভিযোগ দিয়েও কোনও প্রতিকার পাইনি। র‍্যাম্প দখল করে নির্মাণ করা হোটেলে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও নিষিদ্ধ সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হচ্ছে। হোটেলটির পাশে বিসিএস প্রশাসন একাডেমি ও পিজি হাসপাতাল রয়েছে। ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহার করার কারণে যেকোনও সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক সোসাইটির আরেক বাসিন্দার অভিযোগ, মোশাররফ হোসেন শুধু র‍্যাম্পটিই নয় আশপাশের ফুটপাতের নিয়ন্ত্রণ নিয়েও বিভিন্ন ব্যবসা পরিচালনা করছেন। কেউ প্রতিবাদ করলেই তাকে হুমকি-ধমকি দেন এবং মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখান।

অভিযোগ প্রসঙ্গে কথা হয় সৈয়দ মোশাররফ হোসেনের সঙ্গে। তিনি শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাড়াও আজিজ কোঅপারেটিভ ওষুধ মার্কেটের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। র‍্যাম্প দখল করে রেস্টুরেন্ট বানানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, এখানে এলাকার যুবকেরা আড্ডাবাজি করার কারণে পরিবেশ নষ্ট হচ্ছিল। এ কারণেই এখানে রেস্টুরেন্ট বানানো হয়েছে। এ ছাড়া র‍্যাম্পটি আমাদের ওষুধ মার্কেটের সাথে হওয়ায় আমরা মার্কেটের আয় বাড়াতে এটি ভাড়া দিয়েছি।

র্যা ম্পটি দখল করা প্রসঙ্গে স্থানীয় ২১ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ বাংলা ট্রিবিউনকে বলেন, সোসাইটির বাসিন্দারা অভিযোগ দেওয়ার পর আমি মোশাররফ সাহেবকে র‍্যাম্পটির দখল ছেড়ে দিতে বলেছি। কিন্তু তিনি না ছাড়লে তো আমার কিছু করার নাই।

/এমএস/
সম্পর্কিত
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান