মে মাসে সীমান্তে প্রায় ২০ কেজি স্বর্ণ ও ২৮ কেজি আইস জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুন ২০২৩, ১৫:১১আপডেট : ০২ জুন ২০২৩, ১৬:৫৯

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে চলতি বছরের মে মাসে সীমান্তে অভিযান পরিচালনা করে ২০ কেজি ৫৬৯ গ্রাম স্বর্ণ ও ২৮ কেজি ৭১০ গ্রাম মাদক ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন ধরনের চোরাচালান সামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব চোরাচালান পণ্যসামগ্রীর আনুমানিক বাজার মূল্য মোট ২৮২ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম শুক্রবার (২ জুন) এ তথ্য নিশ্চিত করেন।

স্বর্ণ ছাড়াও জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৮৮ কেজি ৬৯৪ গ্রাম রুপা; ১ লাখ ৫১ হাজার ৬৪৫টি কসমেটিক্স সামগ্রী; ২ হাজার ৭৬৬টি ইমিটেশন গয়না; ২১ হাজার ৪৮১টি শাড়ি; ১ হাজার ২৭৫টি থ্রি পিস, শার্ট পিস, চাদর ও কম্বল; ৩ হাজার ৯১১টি তৈরি পোশাক; ১ হাজার ৯২৪ ঘনফুট কাঠ; ৬ হাজার ৬৬ কেজি চা পাতা; ১ লাখ ১৬ হাজার ৪৩০ কেজি কয়লা; ২ হাজার ২৫৯ কেজি কারেন্ট বা সুতার জাল; ১ লাখ ৬৫ হাজার ৮৯৩ ঘনফুট পাথর; ১০টি ট্রাক বা কাভার্ডভ্যান; ১১টি পিকআপ; পাঁচটি প্রাইভেটকার; ২৫টি সিএনজি বা ইজিবাইক এবং ১১৬টি মোটরসাইকেল।  

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের মধ্যে রয়েছে আটটি পিস্তল; আটটি ম্যাগজিন; সাতটি বিভিন্ন প্রকার গান, ১০০ কেজি সালফার, চারটি বিস্ফোরক স্টিক, সাতটি ডেটোনেটর এবং ৪০ রাউন্ড গুলি।  

এছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ২১০ পিস ইয়াবা ট্যাবলেট; ২৮ কেজি ৭১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস; ২৭ কেজি ৮৬০ গ্রাম হেরোইন; ২২ হাজার ৬১৪ বোতল ফেনসিডিল; ২৩ হাজার ৬৮২ বোতল বিদেশি মদ; ৩ হাজার ২৭ ক্যান বিয়ার; ২ হাজার ৫৬৭ কেজি গাঁজা; ১ লাখ ৭৫ হাজার ৬৩২ প্যাকেট বিড়ি ও সিগারেট; ৩৯ হাজার ৫২০টি নেশাজাতীয় ইনজেকশন; ২ হাজার ৪৪৭টি অ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট; ৬ হাজার ৬৬১টি ইস্কাফ সিরাপ; ৬৯৮ বোতল এমকেডিল বা কফিডিল; ১৭ লাখ ৭৬ হাজহার ৯৪১ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ২ কেজি ৪৪৫ গ্রাম কোকেন এবং ১ লাখ ৬০ হাজার ১৬৮টি অন্যান্য ট্যাবলেট। 

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জন চোরাচালানীকে আটক করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ জন বাংলাদেশি নাগরিক, চার জন ভারতীয় নাগরিক এবং ২৮ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম