সিলেট থেকে হজ ফ্লাইটের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৩, ১৩:২৭আপডেট : ০৩ জুন ২০২৩, ১৩:২৭

সিলেট অঞ্চলের হজযাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি৩৪৩১ শনিবার সকাল ১১টা ৫৪ মিনিটে ৩৪৬ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে যাত্রা করেছে।

ফ্লাইটটি মদিনা পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে। এবছর সিলেট-জেদ্দা রুটে পাঁচটি এবং সিলেট-মদিনা রুটে একটি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। 

এবছর ১ লাখ ২২ হাজার ২২১ জন বাংলাদেশি হজব্রত পালনের নিমিত্তে সৌদি আরব যাবেন। এর মধ্যে বিমান ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে। প্রি-হজে মোট ১৬২টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। এবছর হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর এর পাশাপাশি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ব্যবহৃত হচ্ছে। বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে আগামী ২২শে জুন ২০২৩ তারিখ।

বিমান ২০১৮ সালে ৬২ হাজার ৭৯৬ জন, ২০১৯ সালে ৬৬ হাজার ২৮৬ জন ও ২০২২ সালে ৩০ হাজার ৩৬১ জন হজযাত্রী পরিবহন করেছিল। ২০২০ ও ২০২১ সালে কোভিড-১৯ মহামারীর কারণে বাংলাদেশ থেকে হজযাত্রা বন্ধ ছিল।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম