রানা প্লাজা ট্র্যাজেডি: ক্ষতিগ্রস্তদের নাম-ছবি নিয়ে প্রতারণা একাধিক এনজিও’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৩, ১৯:০৮আপডেট : ০৪ জুন ২০২৩, ১৯:০৮

ঢাকার সাভারে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের নাম ও ছবি ব্যবহার করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস-সহ বিভিন্ন দেশে চ্যারিটি অনুষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। কিন্তু সংগৃহীত  সেই টাকা আহত শ্রমিকদের না দিয়ে আয়োজক সংগঠনগুলো আত্মসাৎ করেছে। এই অভিযোগ করেছেন মানবাধিকার সংগঠন ‘লাভ দেশ’ এর সিইও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইয়াসমিন চৌধুরী হ্যাপী।

রবিবার (৪ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ জানান তিনি।

ইয়াসমিন চৌধুরী হ্যাপি বলেন, অভিযুক্ত তিনটি সংস্থা রানা প্লাজায় আহত শ্রমিকদের নাম ও ছবি ব্যবহার করে বিদেশ থেকে ফান্ড রেইজিং করেছে। কিন্তু আহত শ্রমিকদের কোনও আর্থিক সহযোগিতা প্রদান করেনি।’ এমনকি এসব আয়োজনের আগে তারা আহত শ্রমিকদের অনুমতিও নেয়নি বলে জানান তিনি।

ইয়াসমিন চৌধুরী হ্যাপী জানান, ইতোমধ্যে আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধার করে প্রকৃত আহত শ্রমিকদের মাঝে ফিরিয়ে দিতে আওয়াজ ফাউন্ডেশন, ফ্যাশন রেভোলেশন-ইউকে এবং ফেয়ার ওয়ার ফাউন্ডেশন নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন তিনি।

তিনি বলেন, ‘এই সংগঠনগুলো একটা চক্রের মতো কাজ করছে। দেশে যাদের বিরুদ্ধে শক্ত প্রমাণ আছে, যাদের অফিস আছে, তাদের বিরুদ্ধে মামলা করেছি। আমি লন্ডনেও এদের সঙ্গে জড়িতদের নামে মামলা করবো। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে শ্রমিকদের সঙ্গে এই প্রতারণার সঠিক বিচার চাই।’

বাদীর আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘লন্ডনে কয়েকটি প্রোগ্রামে রানা প্লাজায় আহত  মরিয়মের নিখোঁজ বোন শ্যামলীর ছবি ব্যবহার করে তিনটি সংস্থা প্রায় ২৮ কোটি টাকা সংগ্রহ করেছে।’ তিনি জানান, সুইজারল্যান্ডের লাউডিস ফাউন্ডেশনের লেসলে জন্সটন এবং আমেরিকান সংস্থা রেড কার্পেট গ্রিন ড্রেসের কাছ থেকে এসব সহায়তা নেয় আওয়াজ ফাউন্ডেশন। 

মামলা হওয়ার পর সাক্ষী ও রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে জানিয়ে রানা প্লাজা সারভাইভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান হৃদয় বলেন, ‘আমাদের অনেক শ্রমিক অসুস্থ, চিকিৎসা পাচ্ছে না। অনেকে ভিক্ষা করে। এই অবস্থায় যখন জানলাম, আমাদের ছবি ব্যবহার করে বিভিন্ন এনজিও বিদেশে টাকা তুলছে, তখন আমরা সবাই মিলে বসে মামলা করলাম। এরপর আমাকে আওয়াজ ফাউন্ডেশনের লোকজন এসে হুমকি দেয়।’ সাভার থানা এলাকায় তাকে বেধড়ক মারধর করে এবং তাকে হত্যাচেষ্টাসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— রানা প্লাজা ধসে আহত শ্রমিক মাসুদা, মরিয়ম আক্তার, ইয়ানুর, বাদীর আইনজীবী অ্যাডভোকেট মার্জিনা আমিন চৌধুরী প্রমুখ।

 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
নিরাপদ কারখানা, সবুজ অগ্রগতি: কোথায় দাঁড়িয়ে বাংলাদেশের পোশাক খাত? 
১১৩৬: সংখ‍্যা নয়, একেকটি জীবন
রানা প্লাজা ধসে নিহতদের প্রতি আহত শ্রমিক ও স্বজনদের শ্রদ্ধা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম