গ্রে জোন অ্যাকটিভিটিজ নিয়ে সশস্ত্র বাহিনীর সেমিনার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৩, ১৯:৩০আপডেট : ০৪ জুন ২০২৩, ১৯:৩০

সমসাময়িক বিশ্বে শুধুমাত্র যুদ্ধকালীন সময়ের বাইরে শান্তিকালীন সময়েও একটি দেশ বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হয়ে থাকে। এরমধ্যে শান্তিকালীন সময়ে অর্থনৈতিক ও কূটনৈতিক হীন স্বার্থান্বেষী কার্যক্রম, সাইবার হুমকি, গুজব এবং তথ্য বিভ্রান্তি অন্যতম। এ ধরনের কার্যক্রম কূটনৈতিক পরিবেশ, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তাকে চরমভাবে বিঘ্নিত করতে পারে।

শান্তিকালীন সময়ে জাতির জন্য এ ধরনের হুমকি সম্পর্কে তরুণ প্রজন্মের সচেতনতা ও জ্ঞান বাড়াতে সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ৪ ও ৫ জুন দুই দিনব্যাপী ঢাকা সেনানিবাসের আর্মি গলফ্ ক্লাবে গ্রে জোন অ্যাকটিভিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

রবিবার (৪ জুন) সেমিনারের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান। প্রধান অতিথি হিসেবে তিনি আমন্ত্রিত অতিথি ও ছাত্র-ছাত্রীদের বিয়ষটির ওপর বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন। এছাড়াও সেমিনারে দুই জন বিদেশি বিশেষজ্ঞ, সেনা, নৌ, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, আনসারসহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অন্যান্য সরকারি গুরুত্বপূর্ণ সংস্থার কর্মকর্তারা,দেশের গণ্যমান্য ব্যক্তি এবং রাজধানী ও পাশ্ববর্তী এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ মোট ৪০০ জন অংশগ্রহণ করেন।

সেমিনারের আলোচ্য উল্লেখযোগ্য বিষয়সমূহ হচ্ছে-সমসাময়িক বিশ্বে শান্তিকালীন সময়ে একটি দেশ তার রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার জন্য যুদ্ধ ব্যতীত যে সকল কর্মকাণ্ড পরিচালনা করে তার ধারণা, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সাইবার হুমকি ও নিরাপত্তা, সমসাময়িক বিশ্বের বিভিন্ন প্রকার তথ্যের বিভ্রান্তি এবং গুজবের কুফল প্রতিরোধে রাষ্ট্র ও ব্যক্তির ভূমিকা, অর্থনৈতিক ও কূটনৈতিক হীন স্বার্থান্বেষী কার্যক্রম এবং জাতীয় নিরাপত্তা।

উক্ত সেমিনারের উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন। সোমবার (৫ জুন) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হবে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
উচ্চ-তাপমাত্রার সুপারকন্ডাক্টিভিটি রহস্য উন্মোচন করলেন চীনা বিজ্ঞানীরা
পৃথিবীতে পানির ইতিহাসে নতুন আলো ফেললো চীনা গবেষণা
দ্বীপের নিচে মিললো আজব এক কাঠামো, বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য কি মিটবে
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের