‘পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে একটি চক্র’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৩, ২১:২৯আপডেট : ০৪ জুন ২০২৩, ২২:১৯

পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে একটি চক্র। এসব চক্র দেশের বাইরে অবস্থান করে এখানে গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

রবিবার (৪ জুন) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান তিনি।

হারুন অর রশিদ বলেন, ‘গুজব ছাড়ানো হচ্ছে যে কেউ পালিয়ে যাচ্ছে। কেউ বিদেশ গিয়ে আর ফিরে আসবে না। একজন  সরকারি কর্মকর্তা যদি বিদেশ যান, তাহলে তার ছুটি পেতে অনেক দিন লাগে এবং বিভিন্ন জায়গায় আবেদন করতে হয়। ছুটি মঞ্জুর হলে সেসব আবেদনের কপি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হয়, যা সবাই দেখতে পারে। এখানে কোনও লুকোচুরি থাকে না।’

পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘এসব গুজব ছড়ানোর উদ্দেশ্য— সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়ানো। এতে তারা টাকা পায়। এ জন্যই তারা এ ধরনের গুজব ছড়ানোর মতো ঘটনা ঘটাচ্ছে, এছাড়া আর কোনও কারণ দেখি না।’

আমাদেরও পরিবার আছে, আমাদেরও ছুটির দরকার হয়, উল্লেখ করে হারুন অর রশিদ আরও  বলেন, ‘যারা এ ধরনের গুজব ছড়িয়ে মনে করে— সরকারি কর্মকর্তাদের, পুলিশ কর্মকর্তাদের মনোবল ভেঙে দেবে, আসলে তারা বোকার স্বর্গে বাস করছে। পুলিশ সদস্যদের বিরুদ্ধে এ ধরনের গুজব রটালে, তাদের  মনোবল ভাঙার কোনও কারণ নেই।’

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি