নারায়ণগঞ্জে জাহাজে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জুন ২০২৩, ১০:৪৭আপডেট : ১১ জুন ২০২৩, ১০:৪৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি লাইটার জাহাজের তেলের ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরেক জনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) দিবাগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. রুবেল (৩৮) নামে ওই যুবক মারা যান। এ ঘটনায় এ নিয়ে তিন জনের মৃত্যু হলো। এই দুর্ঘটনায় বর্তমানে আরও দুই জন চিকিৎসাধীন রয়েছেন। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রুবেলের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। নিহত রুবেল ভোলা জেলার লালমোহন উপজেলার ফুলবাগিচা গ্রামের আব্দুর রহমান এর ছেলে।

এর আগে শনিবার (১০ জুন) রাত ১০টায় বিস্ফোরণে দগ্ধ হুমায়ুন কবির (৫৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার আগে তাজুল ইসলাম লিয়ন নামে (২০) আরেকজন মারা গেছেন। 

শনিবার (৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। রবিবার (৪ জুন) সকালে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম