বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনও দায়িত্ব পালন করতে প্রস্তুত বিজিবি। এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ১৫ জুন রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে বিজিবি বিএসএফ ৫৩তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে বিজিবির একটি বিশাল ভূমিকা থাকে। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি অনেক আগেই শুরু করা হয়েছে। আমি আশা করি বিজিবির ওপর যেসব অর্পিত দায়িত্ব নির্বাচনকালীন সময় পড়বে তা পেশাদারিত্ব এবং দক্ষতার সঙ্গে পালন করতে পারবো। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি।









