প্রত্যেক কাউন্সিলরকে এক হাজার গাছ লাগানোর আহ্বান মেয়র আতিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ২০:৪৮আপডেট : ২০ জুন ২০২৩, ২০:৪৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রত্যেক কাউন্সিলরকে নিজ নিজ ওয়ার্ডে আগামী তিন মাসে এক হাজার গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানোর কার্যক্রম শুরু করেছি। ফুটপাত ও সড়ক বিভাজকে ডিএনসিসির পরিবেশ সার্কেল থেকে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণ করা হবে। ফুটপাত ও সড়ক বিভাজক ছাড়া ছাদবাগানের জন্য, বাড়ির ফাঁকা জায়গায়, স্কুল, কলেজ ও মসজিদ মাদ্রাসাসহ অন্যান্য জায়গায় রোপণের জন্য প্রত্যেক কাউন্সিলরকে সিটি করপোরেশন থেকে বিভিন্ন প্রজাতির এক হাজার করে গাছ দেওয়া হবে। আগামী তিন মাসে ৭২ জন কাউন্সিলর প্রত্যেকে তাদের নিজ নিজ ওয়ার্ডে এক হাজার করে গাছ লাগাবেন।’

মঙ্গলবার (২০ জুন) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে দ্বিতীয় পরিষদের ২২তম করপোরেশন সভায় সভাপতির বক্তব্যে মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন।

আসন্ন ঈদুল আযহায় আট ঘণ্টায় কোরবানীর বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়ে মেয়র  আতিকুল ইসলাম বলেন, ‘গত বছর ঈদুল আজহায় কোরবানির বর্জ্য অপসারণ করেছি ১২ ঘণ্টায়। এবার ঘোষণা দিতে চাই, সবার চেষ্টায় এই ঈদে আমরা উত্তর সিটি করপোরেশন আট ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবো। গত বারের মতো এবছরের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমি নিজেও মাঠে থাকবো।’

আজ করপোরেশন সভায় ডিএনসিসির ২০২৩-২৪ অর্থবছরের ৫ হাজার ২৬৯ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয় সভায়।

প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, সচিব মোহাম্মদ মামুন-উল-হাসানসহ ডিএনসিসির সব বিভাগীয় প্রধান ও ডিএনসিসির কাউন্সিলররা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম