আরও বেড়েছে জিরার দাম, কাঁচা মরিচ দ্বিগুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৩, ১৩:৫১ আপডেট : ২৩ জুন ২০২৩, ১৪:১৯

গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেশ কিছু সবজির দাম বেড়েছে। আগের চেয়ে আরও বেড়েছে জিরা ও চিনির দাম। শুক্রবার (২৩ জুন) বাজার ‍ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে গত সপ্তাহের চেয়ে দ্বিগুণের বেশি দামে। তবে এসব পণ্যর দাম বৃদ্ধির কারণ বলতে পারছে না কোনও বিক্রেতাই। তাদের উত্তর সহজ, তারা বেশি দামে কিনেছে বলেই বেশি দামে বিক্রি করছে।

শুক্রবার (২৩ জুন) মিরপুর ১ নম্বরের কাঁচা বাজার সরেজমিন দেখা যায় সবজির দাম ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে করল্লার দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা, আজ তা ৭০ থেকে ৮০। টমেটোর দাম এক সপ্তাহ আগেও ছিল ১০০ টাকা কেজি, এখন সেটা বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে। পটল ছিল ৬০ টাকা কেজি, এখন ৭০ টাকার ওপরে। বরবটি ছিল ৭০, এখন ৮০ টাকা কেজি। ধনেপাতা ছিল ১২০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

বেশকিছু সবজির দাম বেড়েছে

গত সপ্তাহে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি। আজ সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকা কেজিতে। এক্ষেত্রে দেখা যাচ্ছে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে ১২০-১৪০ টাকা। দাম বাড়ার কারণ জানতে চাইলে একটি দোকানের কাঁচা মরিচ বিক্রেতা মো. মনির দাম বলেন, এখন উৎপাদন কম হচ্ছে, তাই দাম বাড়তি। তবে কয়েক দিন পরেই আবার দাম কমে যাবে।

এছাড়া আজ দেশি পেঁয়াজ ৮০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা, আদা ৩২০-৩৩০, দেশি রসুন ১৬০ টাকা, ভারতীয় রসুন ১৭০-১৮০ টাকা, আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে

আজকের বাজারে ইলিশ মাছ ১৬০০-১৯০০ টাকা কেজি, রুই মাছ ৪০০-৪৫০, কাতল মাছ ৫০০-৬০০, কালিবাউশ মাছ ৫০০, চিংড়ি মাছ ১০০০, কাঁচকি মাছ  ৫০০, টেংরা মাছ ৭০০-৮০০, কৈ মাছ ২৫০, পাবদা মাছ ৫০০ টাকা, শিং মাছ ৬০০ কেজি। এছাড়া ব্রয়লার মুরগি ১৭৮-১৮০, কক মুরগি ২৩০-২৩৮, দেশি মুরগি ৬০০, গরুর মাংস ৭৭০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া মুদি দোকান ঘুরে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রয়েছে প্রায় অপরিবর্তিত। যদিও বেড়েছে জিরা ও চিনির দাম। আজ জিরা বিক্রি হচ্ছে ৯২০ টাকা কেজিতে। গত সপ্তাহে যা বিক্রি হয়েছিল ৮৫০ টাকায়। চিনি বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ১৩০ টাকা।

বেশিরভাগ মাছের দাম নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে

নোয়াখালী জেনারেল স্টোরের বিক্রেতা মামুন বলেন, গত সপ্তাহে আমি জিরা কিনেছিলাম ৮৩০ টাকায়, বিক্রি করেছি ৮৫০ টাকায়। আজ আমার কেনা ৯০০ টাকা আর বিক্রি করছি ৯২০ টাকায়। ঈদের আগে আর দাম কমবে না। কমলে একেবারে ঈদের পরে কমবে। এখন সিন্ডিকেট করে দাম বাড়িয়ে রেখেছে।

চাল-ডাল বিক্রি হচ্ছে আগের দামেই

এছাড়া অন্যান্য পণ্যের দাম রয়েছে আগের মতোই। ডালের দাম রয়েছে আগের মতোই।  মসুরের ডাল ১৩০ টাকা, মুগ ডাল ১২০ টাকা, খেসারি ডাল ৮০ টাকা, বুটের ডাল ৯৫ টাকা, ছোলা ৮৫ টাকা, আটা ১৩০ টাকা (২ কেজির প্যাকেটে), খোলা ময়দা ৬৩ টাকা, খোলা সয়াবিন তেল ১৭৫ টাকা, প্যাকেট সয়াবিন তেল ১৮৯ টাকা, খোলা সরিষার তেল ২৫০ টাকা লিটার।

ছবি: আসাদ আবেদিন জয়। 

/এএজে/এফএস/এমওএফ/
সম্পর্কিত
অনলাইনে রেজিস্ট্রেশন করে অতিরিক্ত ডিআইজির সেই বাড়িতে কী কী হতো
ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার
রাস্তার পাশে পিঠা-পুরি-পেঁয়াজুসহ যেসব খাবারের ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক
সর্বশেষ খবর
সাজেকের ফের ধর্মঘটের ডাক, পর্যটকদের আজই ফেরার অনুরোধ
সাজেকের ফের ধর্মঘটের ডাক, পর্যটকদের আজই ফেরার অনুরোধ
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন
বাংলাদেশ দল নিয়ে ইমরুলের স্ট্যাটাস ঘিরে আলোচনা
বাংলাদেশ দল নিয়ে ইমরুলের স্ট্যাটাস ঘিরে আলোচনা
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান