‘শারক্বিয়ার প্রতিষ্ঠাতা’ শামীন স্ত্রীসহ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জুন ২০২৩, ০০:২৮আপডেট : ২৪ জুন ২০২৩, ০০:৪৪

‘জামাতুল আনসার ফিল হিন্দাল ‘শারক্বিয়া’র কথিত প্রতিষ্ঠাতা শামীন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। শুক্রবার (২৩ জুন) রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার প্রতিষ্ঠাতা শামীন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

জানা গেছে, শামীন মাহফুজ মেধা তালিকায় স্থান পেয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স-মাস্টার্স শেষ করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। রাইফেলস কলেজের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন। এখান থেকে সবার কাছে তিনি ‘স্যার’ হিসেবে পরিচিত হন। তার স্ত্রীও জঙ্গি মতাদর্শে বিশ্বাসী।

/আরটি/এসএন/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম