অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৩, ১৭:০৬আপডেট : ২৪ জুন ২০২৩, ১৭:০৬

রাজধানীর রামপুরায় অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে আশিকুর রহমান সুজন (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার। স্বজনদের বরাত দিয়ে পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেন।

রামপুরা থানার এসআই মো. নুরুল হক সরকার শুক্রবার (২৩ জুন) রাতে মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছেন।

এসআই নুরুল হক সরকার জানান, মৃত আশিকুর রহমান সুজন ঢাকার জেলার দোহার উপজেলার উত্তর শিঘুল্ল্যা গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া মসজিদের পাশের একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, আশিকুর রহমান গলায় মাফলার দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ওই বাড়ির মালিকের মাধ্যমে সংবাদ পেয়ে তাদের রুম থেকে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করেন মৃতের বড় ভাই মো. উজ্জ্বল। সেখান থেকে তাকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আশিকুরের অটোরিকশার একটি গ্যারেজ রয়েছে। তার স্ত্রীর নাম আয়েশা আক্তার, তিনি অন্তঃসত্ত্বা।

মৃতের ভাই আরিফ জানান, তার ভাই আয়েশা আক্তারের সঙ্গে সম্পর্ক করে ছয়-সাত মাস আগে বিয়ে করেন। বিয়ের পর ভালোই কাটছিল তাদের সংসার। কিন্তু কদিন পরই শুরু হয় তাদের মধ্যে মনোমালিন্য। এর জেরেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

/এআইবি/জেইউ/ইউএস/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম