জাতীয় মানবাধিকার কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৩, ১৮:৪০আপডেট : ২৬ জুন ২০২৩, ১৮:৪০

কর্মকর্তাদের নিয়ে ‌নিয়ে গঠিত হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।  সোমবার (২৬ জুন) এ সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মানুষের মানবাধিকার সংরক্ষণ, উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়। দেশে মানবাধিকার সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে এই প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষের কাছে সুপারিশ উপস্থাপনসহ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মতবিনিময়ের জন্য কমিশন সচিবালয়ের আওতাধীন নিজস্ব সব প্রথম শ্রেণীর কর্মকর্তার সমন্বয়ে জাতীয় মানবাধিকার কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। এই সংগঠন সদস্যদের যোগ্যতা অনুসারে প্রতিভা বিকাশেও ন্যায়সঙ্গত অধিকার অর্জনে সহায়তা করবে এবং যাবতীয় অন্তরায় দূর করতে কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা প্রদান করবে। মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে যথাযথ দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচিতে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

গত ১৮ জুন জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয়ে সব কর্মকর্তার উপস্থিতিতে জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা এবং সবার মতামতের ভিত্তিতে একটি গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সংগঠনের সভাপতি হিসেবে কাজী আরফান আশিক, সহ-সভাপতি মোহাম্মদ গাজী সালাউদ্দিন ও মহাসচিব হিসেবে এম. রবিউল ইসলামকে মনোনীত করা হয়।

এছাড়া যুগ্ম মহাসচিব হিসেবে সুস্মিতা পাইক, সাংগঠনিক সম্পাদক মো. আজহার হোসেন, কোষাধ্যক্ষ মো. জামাল উদ্দিন, দফতর সম্পাদক ফারহানা সাঈদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. তৌহিদ খান, মানবাধিকার বিষয়ক সম্পাদক ফারজানা নাজনীন তুলতুল এবং নির্বাহী সদস্য হিসেবে জেসমিন সুলতানা ও মো. রবিউল ইসলামকে মনোনীত করা হয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম