‘কেনার সামর্থ্য নাই, বাচ্চাদের গরু দেখাতে হাটে আসছি’

আতিক হাসান শুভ
২৬ জুন ২০২৩, ২২:৩৫আপডেট : ২৬ জুন ২০২৩, ২২:৩৫

পাঁচ বছরের ছেলে ও ৯ বছরের মেয়ে সন্তানকে নিয়ে পুরান ঢাকার ধোলাইখালে গরুর হাট দেখতে এসেছেন মো. নুরুজ্জামান (৩৮)। করোনায় ভালো বেতনের চাকরি হারিয়েছেন তিনি। এখন স্বল্প বেতনে একটা কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করেন। সোমবার (২৬ জুন) তার সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। গরু কিনেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গরু কেনার সামর্থ্য নেই। এদিকে বাচ্চারা বায়না ধরেছে হাটে আসবে গরু দেখবে। তাই উপায় না দেখে বাচ্চাদের গরু দেখাতে হাটে নিয়ে আসছি।’

তিনি আরও বলেন, ‘গরু বাজারে আসলে মানুষের গরু কেনা দেখলে নিজের কাছে খারাপ লাগে। গতবার মেয়েটা বলেই উঠছে, আব্বু সবাই গরু কিনতেছে আমাদের গরু কিনবা না? মেয়ের সেই প্রশ্নের জবাব দিতে পারি নাই। বাড়িওয়ালা কোরবানির গোশত পাঠাইছে। সেটা দিয়ে ওর মা কোনও রকম ওরে বুঝিয়েছে। এবার হাটে আসতে ইচ্ছে করছিলো না। ভাবলাম লক্ষ্মীবাজার থেকে ওদের নতুন জামাকাপড় কিনে দেই। খুশি হবে। সেদিকে যাওয়ার পথে ওরা হাটে গরু দেখবে জেদ করতেছিল। তাই বাধ্য হয়ে হাটে নিয়ে আসছি।’

নুরুজ্জামানের মতো আরও অনেকেই পরিবার নিয়ে হাটে এসেছেন গরু দেখতে। তাদের মধ্যে একজন শাহাবুদ্দিন আহমেদ (৪৬)। দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি স্কুলের দেখাশোনা করছেন। তিনি বলেন, ‘আমি যা আয় করি তা বেহিসেবি খরচ করার সুযোগ নাই। বাড়ি ভাড়া আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেই দম ফুরিয়ে যায়। এক কেজি গরুর মাংস কেনার কথা দশ বার ভাবতে হয়। সেখানে কোরবানি কীভাবে দেবো? হাটে এসেছি স্ত্রী আর কন্যাকে গরু দেখাতে। প্রথম ভেবেছিলাম আসবো না। পরে মেয়ের মা বলল, কোরবানি দিতে না পারি গরু দেখতে তো সমস্যা নাই। তাই বিকেল বেলা হাঁটতে হাঁটতে হাটে আসলাম।’

এদিকে ধীরে ধীরে জমে উঠেছে পুরান ঢাকার গরুর হাট গুলো। শেষ মুহূর্তে গরু কেনায় ব্যস্ত সময় পার করছেন পুরান ঢাকার বাসিন্দারা। পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, গরু বাজারে ভিড় আছে। হাতে আরও দুই দিন সময় আছে। গতকাল হাটে আসছি গরু কিনতে। মন মতো গরু পাইনি। আমি প্রতি বার তিন-চারটা গরু কোরবানি দেই। এবারও দেবো। আমার বাসার ভাড়াটিয়া, আশেপাশের সবাইরে নিয়া আমি ঈদ উদযাপন করি। সবার তো গরু কেনার সামর্থ্য নাই। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী যে কয়টা পারি গরু কোরবানি দেই। এজন্য দেখে দেখে গরু কিনছি।’

আরও পড়ুন- 

হাটে ক্রেতা নেই, আছে গরু দেখার ভিড়

রাজধানীর যেসব জায়গায় বসবে কোরবানির পশুর হাট

গরুর দাম চড়া, রাজধানীতে বাড়ছে শরিক পদ্ধতিতে কোরবানি

নৌপথেও রাজধানীতে আসছে কোরবানির গরু

 

/এফএস/
সম্পর্কিত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা