বোঝাপড়ার হাট ছিল আজ

বৃষ্টিতে দাম কমেছে কোরবানির পশুর

জুবায়ের আহমেদ
২৭ জুন ২০২৩, ১৯:২০ আপডেট : ২৭ জুন ২০২৩, ১৯:৪৭

সকাল থেকেই রাজধানী জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঈদের আর একদিন বাকি থাকলেও এই বৃষ্টির কারণে পশুর হাটে ক্রেতার উপস্থিতি কম। এ নিয়ে নানা শঙ্কায় পশু বিক্রেতারা। তাদের প্রত্যাশা অনুযায়ী দাম বলছেন না কেউই। তাই বৃষ্টি কমার আশায় রয়েছেন গাবতলীর পশু বিক্রেতারা। তারা বলেন, বৃষ্টি হলে দাম পড়ে যায়, আবার রোদ উঠলে দাম বাড়ে।

এদিকে গত কয়েক দিনের তুলনায় আজ হাটে গরু দাম কিছুটা কম বলে মনে করেন কোরবানির পশু কিনতে আসা কিছু ক্রেতা। আবার অনেক ক্রেতাই বলছেন, এখনও চড়া দাম হাঁকা ছাড়ছেন না পশু বিক্রেতারা। তাই আজ দাম-দর দেখে যাচ্ছেন। পছন্দ হলে নেবেন। না হয় আগামীকাল (বুধবার) আসবেন।

মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর গাবতলী গরুর হাট ঘুরে দেখা যায়, সকাল থেকে ক্রেতাদের তেমন ভিড় নেই। দুপুরের পর থেকে সেই সংখ্যা কিছুটা বাড়তে থাকে। আগত বেশিরভাগ ক্রেতাদের নজর মাঝারি আকারের গরুর প্রতি। তবে লাখের নিচে ভালো গরু কেনা সম্ভব না বলে জানান ক্রেতারা।

এদিকে গরু লালন-পালনের ব্যয় বেড়ে যাওয়ায় চাইলেও কমে বিক্রি করতে পারছেন না বলে জানান বিক্রেতারা।

মঙ্গলবার হাটে ভিড় হলেও বিক্রি আশানুরূপ হয়নি বলে জানান ব্যাপারীরা

গরু পালনে খরচ বেশি জানিয়ে সজিব নামে এক খামারি বলেন, ‘আমার গরুরে ১৮০০, ১৯০০ টাকা বস্তা মাঝে দাম বাড়ায় ২২০০ টাকা বস্তায় ভুসি খাওয়াইছি। মোট ৫ লাখ টাকা খাওনেরই খরচ গেছে। আমি লিখে রাখছি। তার ওপর আরও অন্যান্য খরচ আছে। ঢাকায় আনতে খরচ গেছে। এখন দামই কয় ৫ লাখ টাকা। তারা (ক্রেতারা) তো মনে করে গরুর এত দাম হয় কেমনে। দাম তো গরুর না, গরু পালতে খরচ। ওইটার দাম দিবো না।’

এদিকে মাঝারি আকারের গরুতে ভালোই লাভের দেখা পাচ্ছেন জানিয়ে কুষ্টিয়া থেকে ১৪টি গরু নিয়ে আসা মুক্তার ব্যাপারী বলেন, ১৪টা গরুর এখন ৮টা আছে। গত দুই দিন বিক্রি হয়েছে। আজ সকাল থেকে বিক্রি নাই। দেখি আরও একদিন তো আছে।

আবহাওয়া ভালো হলে ঈদের আগের দিন মূলত বিক্রি জমে উঠবে বলে মনে করছেন হাট সংশ্লিষ্টরা

হেমায়েতপুর ৮টি গরু নিয়ে আসা আরেক ব্যাপারী শিহাব বলেন, ‘আমি পালি না, ঈদের সময় এলাকা থেকে গরু নিয়া আসি। ৩টা বিক্রি হইছে। আর ২টা বিক্রি হইলে চলবো। বাকিগুলা বিক্রি না হইলেও লস নাই। বাড়ি ফেরত নিয়া যাবো।’

কেমন দামে বিক্রি হলো জানতে চাইলে শিহাব বলেন, এখন যেইটা আছে সাড়ে ছয় মণ, ১ লাখ ৭৫ হাজার টাকা চাইছি। আশপাশে দাম উঠলেই দিয়া দিমু। আর সকালে দুইটা বেচছি ৯০-৯৫-এ।’

তবে অন্যান্য বছরের তুলনায় এবার হাটে গরুর দাম বেশি হবে এমনটাই ধারণা করে রেখেছিলেন ক্রেতারা। তাই বাজেটও ১ লাখের আশপাশ কিংবা বেশি রাখছেন তারা।

ব্যাপারীরা বলছেন, এবারও বড় গরুর ক্রেতা কম এবং ছোটো ও মাঝারি গরুর চাহিদা বেশি

এ বিষয়ে মিরপুরের ক্রেতা মুয়াজ আহমেদ বলেন, গতকালের তুলনায় দাম ১০ হাজার কম মনে হলেও আসলে তো কম না। অন্যান্য বছরে যেই গরু ৮০ হাজার ৯০ হাজার টাকায় কিনি, সেই গরু এ বছর দামই চায় দেড় লাখ টাকার ওপরে। সব কিছুর দাম যেভাবে বেড়েছে গরুর দামও বাড়বে এমনটাই আশা ছিল। কিন্তু এই দামে তো আমরা গরু কিনে অভ্যস্ত না।

আজ পছন্দ হলে গরু নেবেন, না হয় আগামীকাল আসবেন জানিয়ে বিক্রেতা সানাউল্লাহ মিয়া বলেন, আমরা মাধ্যম আয়ের মানুষ। বাজেটও মাঝারি ছিল, ৬০ থেকে ৭০ হাজার টাকা। এই বছর না হয় ৮০-ই করতে পারবো। এরচেয়ে বেশি যাওয়া তো সম্ভব না। কিন্তু লাখের নিচে তো গরুই দেখি না। বাছুর গরুর দামও দেখি ৭০ চায়। গরুর সাইজ আর টাকার পরিমাণ মিলাতে গেলে হাসিই পায়।

আরও পড়ুন- বৃষ্টিতে বেহাল পশুর হাট, লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের

/এফএস/
সম্পর্কিত
অনলাইনে রেজিস্ট্রেশন করে অতিরিক্ত ডিআইজির সেই বাড়িতে কী কী হতো
ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার
রাস্তার পাশে পিঠা-পুরি-পেঁয়াজুসহ যেসব খাবারের ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক
সর্বশেষ খবর
সাজেকের ফের ধর্মঘটের ডাক, পর্যটকদের আজই ফেরার অনুরোধ
সাজেকের ফের ধর্মঘটের ডাক, পর্যটকদের আজই ফেরার অনুরোধ
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন
বাংলাদেশ দল নিয়ে ইমরুলের স্ট্যাটাস ঘিরে আলোচনা
বাংলাদেশ দল নিয়ে ইমরুলের স্ট্যাটাস ঘিরে আলোচনা
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান