বছরের দুই ঈদে নাড়ির টানে বাড়ি যান ঢাকায় বাস করা লাখ লাখ কর্মজীবী মানুষ। আরও নানান কাজে রাজধানীতে থাকা মানুষও এই দুই বড় উৎসব উপলক্ষ্যে শিকড়ের কাছে ফেরেন। আর তখন মানুষের ভিড়ে ঠাসা এই নগরী বিশ্রামে যায়। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। রাত পোহালেই ঈদ। ফলে বাড়ি যেতে ইচ্ছুক শেষ মানুষগুলোও ছুটে যাচ্ছেন। আর ঢাকাও তাই এখন অনেকটাই ফাঁকা। রাজধানীর ফার্মগেট এবং মতিঝিল এলাকায় ফাঁকা ঢাকার এমন চিত্রই দেখা গেছে।









