নির্বাচনি প্রচারণায় গিয়ে হামলার শিকার হিরো আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৩, ১৪:৩৫আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৯:৪৫

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি দাবি করেন, তার ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৫ জুলাই) দুপুর ১২টায় মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) গেট সংলগ্ন সড়ক দিয়ে সাততলা বস্তিতে প্রবেশ করতে গেলে ২০-২৫ জন নারী সদস্যের একটি দল হিরো আলমকে বাধা দেয়। বাধা এড়িয়ে বস্তিতে প্রবেশের চেষ্টা করলে তার ওপর হামলা করা হয়। এ সময় বস্তির বাসিন্দা পরিচয়ে কয়েকজন কিশোর এবং একাধিক ব্যক্তি হামলায় অংশ নেন।

দফায় দফায় হামলার একপর্যায়ে আইইডিসিআর কমপ্লেক্সে আশ্র‍য় নেন হিরো আলম। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। হামলার ফলে জনসংযোগ স্থগিত ঘোষণা করে বিচার চাইতে তাৎক্ষণিক নির্বাচন কমিশনে যাওয়ার ঘোষণা দেন তিনি।

হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী দাবি করে হিরো আলম বলেন, ‘সাততলা বস্তি এলাকায় জনসংযোগের সময় আমার ওপর নারী বাহিনী দিয়ে হামলা চালানো হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। এই হামলা প্রমাণ করেছে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না।’

অপরদিকে হামলায় অংশগ্রহণ করা নারীরা বলেন, হিরো আলম আমাদের ওপর আগে হামলা করেছে, আমরা প্রতিহত করেছি।

এ সময় হিরো আলমকে একজন টিকটকার অভিহিত করে তারা বলেন, হিরো আলম এমপি ইলেকশনের কী বোঝেন? তার কী যোগ্যতা আছে এমপি ইলেকশন করার?

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম