তিন মাসের মধ্যে প্রধান সড়ক তৈরি হবে ডিএনসিসির নতুন এলাকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৩, ২০:১৬আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২০:১৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নতুন করে অন্তর্ভুক্ত এলাকার অন্তত তিনটি প্রধান সড়কের নির্মাণকাজ আগামী তিন মাসের মধ্যে সম্পন্নের নির্দেশ দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। রবিবার (৯ জুলাই) বিকালে নগর ভবনে মেয়রের সভাপতিত্বে প্রকল্পের অন্তর্ভুক্ত বিভিন্ন রাস্তার জটিলতা ও প্রতিবন্ধকতা নিরসনের লক্ষ্যে ডিএনসিসি ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেডের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন ডিএনসিসি মেয়র।

মেয়র আতিক বলেন, ‘জনদুর্ভোগ লাঘবে নতুন এলাকার সড়ক অবকাঠামো ও ব্যবস্থার উন্নয়ন প্রকল্পভুক্ত তিনটি প্রধান সড়ক– কসাইবাড়ী রোড, আজমপুর রোড ও হরিরামপুর রোড আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রকল্পভুক্ত অন্যান্য রাস্তাগুলোর উন্নয়নকাজও দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।’

এলাকার জনগণকে প্রকল্পের কাজ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘রাস্তার সীমানার মধ্যে যাদের অবৈধ স্থাপনা রয়েছে নিজ দায়িত্বে সরিয়ে নেবেন। অবৈধ স্থাপনার জন্য আমরা সিটি করপোরেশন থেকে কোনও বৈধ নোটিশ দেবো না। নিজেরা না সরালে আমরা বুলডোজার চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো।’

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুনভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ব্যবস্থার উন্নয়ন (ফেজ-১) শীর্ষক ৪ হাজার ২৫ কোটি ৬২ লাখ টাকার জিওবি প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড বাস্তবায়ন করছে।

সভায় বাংলাদেশ সেনাবাহিনী ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড আগামী ৯০ দিনের মধ্যে তিনটি প্রধান সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দেয়। এছাড়া প্রকল্পের অন্যান্য রাস্তা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করবেন বলে জানান সংশ্লিষ্টরা।

সভায় অন্যান্যের সঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন, প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেডের প্রতিনিধি এবং ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক