মগবাজারে ককটেল বিস্ফোরণ, আহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৩, ২৩:৪০আপডেট : ১১ জুলাই ২০২৩, ০১:২৫

রাজধানীর মগবাজারের দিলু রোডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় এক সিকিউরিটি গার্ড আহত হয়েছে। তার নাম মো. জাকির হোসেন (৫৫)। সোমবার (১০ জুলাই) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

ককটেল

তিনি বলেন, মগবাজার দিলু রোডে ঢোকার মুখে হঠাৎই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় একজন সিকিউরিটি গার্ড আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি।

আহত মো. জাকির হোসেন

হাফিজ আল ফারুক আরও বলেন, আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ককটেলটি কোথা থেকে এসে পড়েছে, কোথা থেকে ছোড়া হয়েছে, এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, আহত জাকির হোসেন দিলু রোডের একটি বাসায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। তিনি ইনসাফ বারাকা হাসপাতালে চিকিৎসা নেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী।

/আরটি/আরআইজে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম