আ.লীগ-বিএনপির সমাবেশ ঘিরে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি

রিয়াদ তালুকদার
১১ জুলাই ২০২৩, ২২:০৩আপডেট : ১১ জুলাই ২০২৩, ২২:২৬

বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দল বিএনপির বুধবার (১২ জুলাই) ডাকা পৃথক সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সতর্ক রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সমাবেশকে কেন্দ্র করে কেউ যেন কোনও ধরনের উসকানি সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে।

রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সভা সমাবেশ করবে, তা সাংবিধানিক অধিকার। কিন্তু সব ধরনের শঙ্কা দূর করে সুষ্ঠুভাবে দুই দলের সমাবেশ অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তবে কেউ যদি কোনও ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে, তা কঠোর হাতে প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালালে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানায়।

সংশ্লিষ্টরা বলছেন, নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সরকার পতনের এক দফা দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ থেকে দলটির নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে। তৃণমূলে দেওয়া হবে বার্তা। দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন। রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ড থেকে সমাবেশে যোগ দেবেন বিএনপি নেতাকর্মীরা।

অন্যদিকে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বুধবার বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে দলটি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন সেখানে। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আসবেন নেতাকর্মীরা।

গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগ ও বিএনপির ঢাকা সমাবেশকে কেন্দ্র করে পল্টন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পোশাকে ও সাদাপোশাকে মোতায়েন থাকবেন পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্য। সমাবেশ থেকে কোনও ধরনের উসকানি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর যেন অতীতের মতো হামলা না ঘটে, এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন গোয়েন্দা কর্মকর্তারা।

তারা আরও বলেন, বিশেষ করে সমাবেশ শেষে ফেরার পথে আওয়ামী লীগ কিংবা বিএনপির কর্মী-সমর্থকদের সঙ্গে যেন কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারেও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা।

আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, দায়িত্বরত কোনও সদস্য যেন কোনও ধরনের বাগবিতণ্ডায় না জড়ান, সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশে আশা থেকে শুরু করে সমাবেশ শেষ করে নিজেদের জায়গায় ফিরে যাওয়ার বিষয়ে বাহিনীর সদস্যরা সহায়ক হিসেবে কাজ করবেন। তবে যেকোনও ধরনের অপরাধ প্রতিহত করতে মাঠে থাকবে তারা। 

ডিএমপির কর্মকর্তারা বলছেন, এরই মধ্যে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। ২৩টি শর্তে দেওয়া হয়েছে সমাবেশ করার অনুমতি। এসব শর্ত মেনে চলে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ করবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। সমাবেশ করতে আওয়ামী লীগকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এবং বিএনপিকে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ডিএমপি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন্স ড. খ. মুহিদ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবারের সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না পায়, সে ব্যাপারে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরবাসীর জানমাল ও যানবাহনের নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখে মাঠে কাজ করবেন ডিএমপির সদস্যরা।

/এনএআর/
সম্পর্কিত
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
সর্বশেষ খবর
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক