বুলবুল মহলানবীশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৩, ১৩:৫৪আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৫:২৪

সংগীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক শোক বার্তায় এই তথ্য জানানো হয়।

শোক বার্তায় বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীদের অন্যতম ছিলেন বুলবুল মহলানবীশ। নজরুল সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ একাধারে কবি, লেখক, সংগীত, নাট্য ও আবৃত্তিশিল্পী এবং টিভি-বেতার-মঞ্চে শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানের নন্দিত উপস্থাপক ছিলেন। 

দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম এই পুরোধা ব্যক্তিত্ব নজরুলসংগীত শিল্পী পরিষদের সহসভাপতি, রবীন্দ্র অ্যাকাডেমির সাধারণ সম্পাদকসহ জাতীয় কবিতা পরিষদ, কচিকাঁচার মেল, উদীচী, সেক্টর কমান্ডারস ফোরাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী পরিষদসহ বহু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বুলবুল মহলানবীশের মৃত্যুতে সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। এই গুণী শিল্পী তার কর্মের মাধ্যমে দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার শান্তি  কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শুক্রবার (১৪ জুলাই) ভোরে মারা গেছেন বুলবুল মহলানবীশ। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার ভাতিজি নাট্যকর্মী ও অভিনেত্রী জয়ীতা মহলানবীশ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এই শিল্পী।

আরও পড়ুন- সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ মারা গেছেন

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম