রাজধানীতে পিকআপ চালকের গলায় ফাঁস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৩, ১৯:২১আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৯:২১

রাজধানীর কামরাঙ্গীচরে গলায় ফাঁস লাগিয়ে উজ্জ্বল (২৬) একজন পিকআপ চালক আত্মহত্যার চেষ্টা করেন। শনিবার (১৫ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মৃত উজ্জ্বলের বাবা আব্দুস সালাম জানান, তার ছেলে ভাড়া বাসার তৃতীয় তলার সিঁড়ির রডের সঙ্গে ওড়না দ্বারা গলায় ফাঁস নেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তারা। বিকাল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ জেলার তারাইল তালডাঙ্গা গ্রামের আব্দুল সালামের ছেলে উজ্জ্বল। বর্তমানে কামরাঙ্গীচর পুরনো বিদ্যুৎ অফিসের পাশে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে উজ্জল বড়।

উজ্জ্বলের স্ত্রীর নাম শাহিনুর। সাত মাসের এক পুত্রসন্তানের জনক ছিলেন উজ্জ্বল।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম