হিজড়া সেজে চিকিৎসকের সঙ্গে প্রতারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৩, ২৩:৫৫আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০১:১৭

হাসপাতাল থেকে মোবাইল চুরির অভিযোগে শাহিনুর ওরফে শাহিন (৪৩) নামে এক হিজড়াকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় পল্লবী থানার ১১ নম্বর সেকশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহিন ঝালকাঠির নলছিটি উপজেলার বিটনা গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে। শাহিন হিজড়া সেজে ঘুরলেও হিজড়া সম্প্রদায়ের কেউ নয়। চুরি করার সুবিধার্থেই এমন ছদ্মবেশ ধারণ করে সে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, শাহিন মূলত পুরুষ। সে হিজড়া সেজে চুরির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ঘোরে। গতকাল শুক্রবার (১৪ জুলাই) শাহিন গুরুতর অসুস্থতার ভান করে কল্যাণপুর ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসে। আর্থিকভাবে অসচ্ছল ও হিজড়া দেখে চিকিৎসক ডা. মো. তারিফুল ইসলাম বিনামূল্যে তার চিকিৎসার ব্যবস্থা করেন।

এরপর শাহিন চলে গেলে ডা. তারিফুল দেখেন তার মোবাইল ফোন নেই। আশপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর না পাওয়ায় সিসিটিভি ফুটেজ দেখেন। তখন তিনি নিশ্চিত হন হিজড়া সেজে আসা শাহিনই মোবাইল নিয়ে পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, শনিবার ওই চিকিৎসক থানায় অভিযোগ করলে পল্লবী থানা এলাকা থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ সময় স্থানীয় হিজড়া নেতারা এসে নিশ্চিত করেন শাহিন আসল হিজড়া নয়।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী