প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে মুক্তিপণ দাবি করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৩, ২৩:৪৮আপডেট : ১৮ জুলাই ২০২৩, ২৩:৪৯

জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ১৮ জুলাই) সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— মো. নাজমুল হোসেন (২২),  মো. তানভীন মাহতাব (২৫) এবং মোসা. মায়া তানিয়া (২১)।

রাতে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

পুলিশ জানায়, গ্রেফতার তানিয়া যেকোনও নারীর সঙ্গে ভাব জমিয়ে কৌশলে তার স্বামীর ফোন নম্বর নেয়। এরপর সেই নম্বরে ফোন করে ওই নারীর স্বামীর সঙ্গে প্রেমের অভিনয় করে। এক পর্যায়ে বাসায় ডেকে আনে। এরপর জিম্মি করে মুক্তিপণ আদায় করে।

ওসি জানান, গ্রেফতার ৩ জন সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তাদের মধ্যে তানিয়া বিভিন্ন পুরুষের সঙ্গে ফোনে ভাব জমিয়ে কৌশলে বাসায় ডেকে আনে। বাসায় আগে থেকেই অবস্থান করে নাজমুল ও মাহতাব। তারা ওই ব্যক্তি বাসায় আসার সঙ্গে সঙ্গেই মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এরপর নগ্ন করে তানিয়ার সঙ্গে আপত্তিকর ছবি তোলে ও ভিডিও করে। তারপর সেই ছবি ও ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে বিভিন্ন অংকের টাকা দাবি করে।

তিনি আরও জানান, এভাবে তারা মুন্না নামে এক ব্যক্তিকে টার্গেট করে। তানিয়া প্রথমে মুন্নার স্ত্রী আসমার সঙ্গে ভাব জমায়। আসমা একবার তানিয়ার মোবাইল থেকে ফোন দিয়ে স্বামীর সঙ্গে কথা বলে। এভাবেই তানিয়া মুন্নার ফোন নম্বর পেয়ে যায়। এরপর সেই নাম্বারে বিভিন্ন সময় ফোন করে মুন্নার সঙ্গেও ভাব জমিয়ে ফেলে। আজ তাকে মিরপুর এলাকায় দেখা করতে বলে। দেখা করতে গেলে সেখানে আগে থেকেই থাকা নাজমুল, মাহতাব তাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এরপর নগ্ন ছবি তুলে তার কাছে এক লাখ টাকা দাবি করে। অনেক দেন-দরবারের পর ২০ হাজার টাকায় রাজি হয় মুন্না। আর তার স্ত্রী কৌশলে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ প্রথমে তানভীনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদেরও গ্রেফতার করে এবং মুন্নাকে উদ্ধার করে।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী