যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওয়ার্কশপ কর্মী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২৩, ১০:৫১আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:৫১

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে হাসান হাওলাদার (৩২) যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে যাত্রাবাড়ী বিদ্যুৎ গলিতে এ ঘটনা ঘটে। হাসান সায়েদাবাদ এলাকার একটি গাড়ির ইঞ্জিন মেরামতের ওয়ার্কশপে কাজ করতেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আনাছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা ওই যুবককে বুকের বাঁ পাশ ও বাঁ হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কি না, তদন্তের পর ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলে জানান এসআই।

নিহত হাসানের ভগ্নিপতি মো. মমিন বলেন, হাসান কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তারা তার দুই হাতের রগ কেটে দিয়েছে। এ ছাড়া শরীরের কয়েক স্থানে ছুরিকাঘাত করেছে। ঘটনাটি তার পরিচিত কেউ ঘটিয়েছে বলে আমরা মনে করছি। তার সঙ্গে মোবাইল ফোন ও টাকাপয়সা ছিল। হামলাকারীরা এগুলো নেয়নি।

তিনি আরও বলেন, কারা তাকে হত্যা করেছে, এ ব্যাপারে কিছুই জানতে পারিনি। আমরা আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব সন্ত্রাসীকে চিহ্নিত করে গ্রেফতার করবে।

হাসান পটুয়াখালী সদর উপজেলার গোফখালী গ্রামের মুন্নাফ হাওলাদার ও আকলিমা বেগমের ছেলে। যাত্রাবাড়ীর চন্দনকোডা তিনি পরিবার নিয়ে থাকতেন। তার স্ত্রীর নাম সুমনা। তার এক ছেলে রয়েছে।

/এআইবি/কেএইচএনএআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান