বইমেলায় আহসান কবিরের ৩ বই

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২৩

আহসান কবিরের বই

 জনপ্রিয় রম্য লেখক আহসান কবিরের তিনটি বই এসেছে এবারের অমর একুশে গ্রন্থ মেলায়। তিনটি বইয়ের একটি এসেছে জাগৃতি প্রকাশনী থেকে অন্যদুটি এসেছে প্রিয়মুখ প্রকাশনী থেকে। ‘গুম আছে ঘুম নাই’ নামক বইটি এসেছে জাগৃতি প্রকাশনী থেকে। এটিকে নিছক রম্য বলতে আগ্রহী লেখক। বইটির প্রচ্ছদ করেছেন আহমেদ কবীর কিশোর। মূল্য: একশত পঞ্চাশ টাকা। লেখক দাবি করেন, কেমন ছিল ২০১৫ সালের বাংলাদেশ- এর উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন এই রম্য রচনায়। আহসান কবির বইটি উৎসর্গ করেছেন, প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে।

রাজনীতিক রম্য ‘রাজনীতিঃ গোয়ালেও নাই, কিতাবেও নাই’ প্রকাশ হয়েছে প্রিয়মুখ প্রকাশনী। এটিরও প্রচ্ছদ করেছেন আহমেদ কবীর কিশোর। লেখক মনে করেন, মাঝে মাঝেই পথ নিয়ে শংকিত হয়ে পড়ে বাংলাদেশ, মানুষ বিভাজিত হয় আপা ও ম্যাডামের পথে, প্রাণ যায় সাধারণ মানুষের! বাংলাদেশের ভবিষ্যতটা কী? যাই হোক,ভালোবেসে এদেশেই থাকুন। কারণ ভালোবাসা আর ভুল একসাথে বাঁচে।

লেখক এই বইটি উৎসর্গ করেছেন তার সদ্যপ্রয়াত বাবাকে।  

এবারের মেলায় আহসান কবিরের ‘চীরঞ্জীবী দেবদাস হতে চেয়েছিল’ একটি উপন্যাসও প্রকাশ হয়েছে। সেটি প্রকাশ করেছে প্রিয়মুখ প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন আহমেদ ফারুক শুভ। প্রেমের এই উপন্যাসটি উৎসর্গ করা হয়েছে, ঠিকানাবিহীন এক গানপাগল রাজকন্যাকে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে