পুলিশে সুপার নিউমারারি: পদোন্নতি পাচ্ছেন ৫২৯ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৩, ২১:১৭আপডেট : ২৩ জুলাই ২০২৩, ২১:১৯

নির্বাচনকে সামনে রেখে পুলিশে ব্যাপক পদোন্নতি দিচ্ছে সরকার। তারই অংশ হিসেবে ৫২৯টি সুপার নিউমারারি পদ সৃজনের জন্য ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ‘সুপার নিউমারারি পদ সৃজন সংক্রান্ত কমিটি’র সর্বশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পুলিশের বিভিন্ন পদে সংযুক্তিতে পদোন্নতি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটির কাছে পুলিশ অধিদফতর থেকে ইন-সিটু (যে পদে আছেন সেই পদেই দায়িত্ব পালন করবেন) পদায়নের প্রস্তাব করা হয়। গত ২০ জুলাই (২০২৩) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ও এনটিএমসি শাখার অতিরিক্ত সচিব মো. আলী হোসেনের সভাপতিত্বে ‘সুপার নিউমারারি পদ সৃজন সংক্রান্ত কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। পুলিশ অধিদফতর থেকে পাওয়া তালিকা অনুযায়ী সুপার নিউমারারি পদ সৃজনের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় সভায়।

অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) এ ১৫টি এবং একই পদে গ্রেড-২ এ ৩৪টি সুপার নিউমারারি পদ সৃজনের সিদ্ধান্ত হয়। ডিআইজি হিসেবে ১৪০টি, অতিরিক্ত ডিআইজি হিসেবে ১৫০টি এবং পুলিশ সুপার পদে ১৯০টি পদ সৃষ্টির কথা বলা হয়েছে প্রস্তাবে। সর্বমোট ৫২৯টি সুপার নিউমারারি পদ সৃষ্টির জন্য প্রস্তাব করা হলে সেই প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি অনুমোদন দেন।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন একই পদে আটকে থাকা কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া কিংবা নির্বাচনের আগে পদোন্নতি দিয়ে কর্মকর্তাদের সন্তুষ্ট করাই সুপার নিউমারারি পদ সৃষ্টির উদ্দেশ্য। তবে এটাকে নির্বাচনি পদোন্নতি বলে মনে করেন অনেকেই। 

সূত্র জানায়, ২৮তম বিসিএস ক্যাডার ব্যাচের ১৫০ জন কর্মকর্তা অ্যাডিশনাল এসপি থেকে এসপি পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। ২০১২ সালে বাহিনীতে যোগদানকারী ৩০তম বিসিএস ক্যাডার ব্যাচের প্রায় ১৮২ পুলিশ কর্মকর্তা এবং পরের বছর চাকরিতে যোগ দেওয়া ৩১তম বিসিএস ক্যাডার ব্যাচের ১৮২ জন অ্যাডিশনাল এসপি থেকে এসপি পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। পুলিশে বর্তমানে ৩ হাজারের বেশি বিসিএস ক্যাডার কর্মকর্তা রয়েছেন।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের