বর্ষায় প্রকৃতির আসল সৌন্দর্য প্রকাশিত হয়: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ০১:১৬আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০১:১৬

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বর্ষা এলে প্রকৃতি সাজে নতুন সাজে। তৃষিত হৃদয়ে, পুষ্পে-বৃক্ষে, পত্র-পল্লবে নতুন প্রাণের সঞ্চার করে। টাপুর টুপুর বৃষ্টিতেই ধুয়ে মুছে যায় সব কিছু। সেজন্য বর্ষায় বাংলার প্রকৃতির আসল সৌন্দর্য প্রকাশিত হয়। প্রকৃতি হয়ে ওঠে স্নিগ্ধ ও মনোরম। বর্ষার সুর ও ছন্দের মাঝে রয়েছে মানুষের মন-প্রাণকে আনন্দিত করে তোলার দারুণ ক্ষমতা।

সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘স্বপ্নবিকাশ কলাকেন্দ্র’ আয়োজিত ‘বর্ষার মেঘমালা’ শীর্ষক বর্ষা উৎসব ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কে এম খালিদ বলেন, বর্ষা আমার প্রিয় ঋতু। নিজের বর্ষার অভিজ্ঞতার বর্ণনা করে তিনি বলেন, আমি বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করি। ছোটবেলায় বৃষ্টিতে ভিজে সাইকেলে চড়ে বেড়াতাম। এখনও মাঝে মাঝে বৃষ্টিতে ভিজি। যদিও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব স্বরূপ বজ্রপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তেমন বৃষ্টিতে ভেজা হয় না।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নিয়মিত নাটক মঞ্চস্থ হয়। মহিলা সমিতিতে যেসব নাট্যদলের নাটক মঞ্চস্থ হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মহিলা সমিতিকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে সেসব নাট্যদলগুলোকে মিলনায়তন ভাড়া বাবদ অর্ধেকেরও বেশি ছাড় প্রদান করা হয়।

তিনি বলেন, মহিলা সমিতি মিলনায়তনের ভাড়া বর্তমানে ১১ হাজার ৫০০ টাকা। এর মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার মাধ্যমে ৬ হাজার ৫০০ টাকা ভর্তুকি বা ছাড় প্রদান করা হয় এবং বাকি ৫ হাজার টাকা নাটকের দলগুলোকে দিতে হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, যেসব দল মহিলা সমিতিতে নিয়মিত নাটক মঞ্চস্থ করছে, সেগুলোকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদান প্রদান করা হবে।

স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের অধ্যক্ষ মৈত্রী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন এবং বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের উপদেষ্টা দেবপ্রসাদ দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের সাধারণ সম্পাদক অমিত সরকার।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
নজরুলের জীবনদর্শন প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী
রাষ্ট্রের চোখে কোনও জনগোষ্ঠী ক্ষুদ্র বা বৃহৎ হতে পারে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী 
১ আগস্টের আগেই খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম