হিরো আলমকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ০১:৩১আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:৪৪

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সোমবার (২৪ জুলাই) রাতে হিরো আলম উপস্থিত হয়ে হাতিরঝিল থানায় এই জিডি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আওলাদ হোসেন বলেন, অপরিচিত একটি ফোন নম্বর থেকে কল করে হিরো আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি জিডি করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হিরো আলম জিডিতে উল্লেখ করেন, সোমবার রাতে তার মোবাইল ফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে। এরপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় গালিগালাজ করতে নিষেধ করলে আগামী ৭ দিনের মধ্যে তাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শঙ্কিত হয়ে সাধারণ ডায়েরি করেছেন হিরো আলম।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
ট্রাম্পের হুমকির মুখে ওমানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের
ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম