পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধনে কলকাতায় তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ০১:১৬আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০১:১৯

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর উদ্বোধন করতে কলকাতায় আছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। দক্ষিণ কলকাতার নন্দন ১ চলচ্চিত্র কেন্দ্রে বৃহস্পতিবার বিকেলে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন তিনি।

সম্মানিত অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় ও উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং প্রখ্যাত চলচ্চিত্রকার গৌতম ঘোষ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশ থেকে অংশ নেবেন চলচ্চিত্র তারকা ফেরদৌস, পূর্ণিমা, অরুণা বিশ্বাস, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মামুনুজ্জামান, গৌতম সাহাসহ অনেকে। ২৯ থেকে ৩১ জুলাই নন্দন ১ ও ২ হলে বাংলাদেশের ২৪টি সিনেমা প্রদর্শিত হবে।

মন্ত্রীর কর্মব্যস্ত দিনপঞ্জি

মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর মন্ত্রীকে স্বাগত জানিয়ে হোটেলে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। তারপর মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেয় ইন্দো বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাবের প্রেসিডেন্ট কিংশুক চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট সত্যজিৎ চক্রবর্তী, সম্পাদক শুভজিৎ পুতটুন্ড, কনভেনার ভাস্কর সরদার, নির্বাহী সদস্য সুকান্ত চট্টোপাধ্যায়, সাধারণ সদস্য শাকিল আবেদীন এবং বিক্রম লাহা এ সময় উপস্থিত ছিলেন।

বুধবার (২৬ জুলাই) মন্ত্রীর শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন পরিদর্শন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। আর বৃহস্পতিবার সকালে কলকাতা প্রেসক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর দুপুরে কলকাতায় সুশীল সমাজের একটি মতবিনিময় সভায় যোগ দেবেন হাছান মাহমুদ।

/এস আই//এসপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সব কমিটি বাতিল, ভাঙছে কি মমতার তৃণমূল
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী